প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪৩ পিএম
ভারত বিশ্বকাপে পাকিস্তানকে ফেভারিট হিসেবেই মানছেন অনেক সাবেক ক্রিকেটার। অনেকের মতে, ১৯৯২ সালের পর এবার সেরা সুযোগ পাকিস্তানের বিশ্বকাপ জেতার। দেশটির কিংবদন্তি পেসার শোয়েব আখতার অবশ্য বলছেন ভিন্ন কথা। তার মতে, বিশ্বকাপে আন্ডারডগ হবে পাকিস্তান। এ ছাড়াও রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের মতে, গত ৫০-৬০ বছরের বিশ্বকাপ ইতিহাসে সেরা আসরটিই হবে এবার ভারতে।
আরও পড়ুন - সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী বেয়ারস্টো
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে স্টার স্পোর্টসে শোয়েব বলেন, ‘বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান আন্ডারডগ হবে। যখন এই দুটি দল মুখোমুখি হবে তখন কেউ বিশ্বকাপ নিয়ে কথা বলবে না। তখন এটা শুধু ভারত বনাম পাকিস্তান ম্যাচ হবে।’
ভারত বিশ্বকাপের আয়োজন নিয়ে শোয়েব বলেন, ‘আমি বিশ্বাস করি, এটি গত ৫০-৬০ বছরের মধ্যে সেরা বিশ্বকাপগুলোর মধ্যে একটি হতে চলেছে। এটি সর্বকালের সবচেয়ে আশ্চর্যজনক বিশ্বকাপ হবে, যা ভারত আয়োজন করবে। আমি চাই ভারত এই বিশ্বকাপের পুরোটা ব্যবহার করুক। তবে পাকিস্তান আন্ডারডগ হবে এবং পাকিস্তান যা করবে তা হলো তাদের তিন পেসারের সঙ্গে মিডিয়াম পেসার এবং দুই স্পিনার নিয়ে খেলবে। ভারত ও ইংল্যান্ডের সঙ্গে পাকিস্তান শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হবে।’