× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী বেয়ারস্টো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:১৭ পিএম

সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী বেয়ারস্টো

আসন্ন ভারত বিশ্বকাপ সামনে রেখে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডও সে লক্ষ্যেই ঘরের মাঠে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন - গলফে ট্রাম্পের সঙ্গী ধোনি

অবসর ভেঙে দলে ফিরেছেন বেন স্টোকসের মতো তারকা ক্রিকেটার, যা প্রমাণ করে শিরোপা ধরে রাখতে কতটা মরিয়া ইংল্যান্ড। যদিও দল মিস করবে হ্যারি ব্রুকস ও জোফরা আর্চারের মতো ক্রিকেটারকে। এসব নিয়ে অবশ্য ভাবছেন না জনি বেয়ারস্টো। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের সক্ষমতার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি।

সম্প্রতি টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটই বেশি খেলেছে ইংল্যান্ড। এটি ৫০ ওভারের ফরম্যাটে মানিয়ে নিতে কষ্ট হবে কি না এমন প্রশ্নে বেয়ারস্টো বলেন, ‘স্বাভাবিকভাবেই অনেক কথা হচ্ছে যে আমরা কেন আরও বেশি ৫০ ওভারের ক্রিকেট খেলিনি। তবে ছেলেরা টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে এবং নিজেদের দক্ষতা দেখিয়েছে। আমার মনে হয়, সবাই তাদের এই দক্ষতা ৫০ ওভারের ক্রিকেটেও দেখাতে সক্ষম হবে। তা ছাড়া এই দলটি গত সাত-আট বছর ধরে একসঙ্গে খেলছে। কাজেই উদ্বেগের কিছু নেই। তাদের অভিজ্ঞতা যেকোনো সম্ভাব্য প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে সাহায্য করবে বলেই আমার মনে হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা