× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষেধাজ্ঞায় পড়লেন রোনালদো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৯ পিএম

নিষেধাজ্ঞায় পড়লেন রোনালদো

স্লোভাকিয়ার বিপক্ষে একের পর এক আক্রমণ করেও ব্যর্থ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলার ৬২ মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষক মার্টিন ডুব্রাভকার মুখে আঘাত করে হলুদ কার্ড দেখেছেন সিআর সেভেন। বেশ কয়েকটি সহজ সুযোগও নষ্ট করার ম্যাচে আরও বড় হতাশা শুনলেন। এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন সিআর সেভেন।

শুক্রবার রাতে স্লোভাকিয়ার গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ হয় রোনালদোর। তকার বুটের আঘাত লাগে মার্টিনের মুখে। রেফারি হলুদ কার্ড দেখান পর্তুগিজ তারকাকে। পর্তুগালের জার্সিতে সর্বশেষ ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষেও হলুদ কার্ড দেখেছিলেন এই মহাতারকা। আর পরপর দুটি ম্যাচে হলুদ কার্ড দেখায় আগামী মঙ্গলবার লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচটিতে খেলা হবে না রোনালদোর।

আরও পড়ুন: আলকারাজ নয়, ফাইনালে জোকোভিচের প্রতিদ্বন্দ্বী মেদভেদেভ

রোনালদোর বিবর্ণ কাটলেও শুক্রবার স্লোভাকিয়ার ন্যারোডনি ফুটবল স্টেডিয়ামে পর্তুগাল জিতেছে ১-০ ব্যবধানে। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে এটি রোনালদোদের টানা পঞ্চম জয়। বাছাইয়ের জে গ্রুপে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে পর্তুগিজরা। টেবিলের ২-এ ১০ পয়েন্ট নিয়ে আছে স্লোভাকিয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা