× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউএস ওপেন

আলকারাজ নয়, ফাইনালে জোকোভিচের প্রতিদ্বন্দ্বী মেদভেদেভ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১৭ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৩৪ পিএম

আবার ইউএস ওপেনের ফাইনালে মুখোমুখি জোকোভিচ-মেদভেদেভ

আবার ইউএস ওপেনের ফাইনালে মুখোমুখি জোকোভিচ-মেদভেদেভ

কার্লোস আলকারাজ নিজেকে দুর্ভাগা ভাবতে পারেন। নোভাক জোকোভিচকে হারিয়ে আরেকটি বদলা নেওয়ার সুযোগ হারানোর আক্ষেপেও পুড়তে পারেন। ইউএস ওপেনের ফাইনালে ওঠার লড়াইয়ে দানিল মেদভেদেভের কাছে হেরেছেন চলতি বছরের দুটি গ্র্যান্ড স্লাম জয়ী আলকারাজ। তাতেই ২০২১ সালের পর আরেকবার মার্কিন মুলুকে শিরোপার মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছেন জোকো-মেদভেদেভ।

সেমিফাইনালে আমেরিকার বেন শেল্টনকে হারিয়েছেন জোকার। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাইয়ে জোকো স্ট্রেট সেটে জয় পান। ফাইনালে ওঠেন ৬-৩, ৬-২, ৭-৬ (৭-৪) গেমে জিতে।

অন্যদিকে ইউএস ওপেনের আরেক সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আলকারাজকে হারিয়ে দেন মেদভেদেভ। চার সেটের লড়াইয়ে ৭-৬ (৭-৩), ৬-১, ৩-৬, ৬-৩ গেমে জেতেন মেদভেদেভ। ফলে ২০২১ সালের পর জোকারের বিপক্ষে ফাইনালে খেলবেন রাশিয়ান টেনিস তারকা।

রবিবার বাংলাদেশ সময় রাত ২টায় ছেলেদের এককের ফাইনালে মুখোমুখি হবেন জোকোভিচ ও মেদভেদেভ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা