× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে আন্তর্জাতিক বিচ ভলিবল শুরু

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ২১:০৭ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ২১:৪৮ পিএম

কক্সবাজারে আন্তর্জাতিক বিচ ভলিবল শুরু

কক্সবাজারে শুরু হয়েছে অলিম্পিক গেমস ২০২৪ এর বিচ ভলিবলের দুটি ইভেন্টের জোনাল বাছাই পর্ব। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে শুরু হয়েছে এই দুটি প্রতিযোগিতা।

আরও পড়ুন - শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর দেশে ফিরছেন মুশফিক

প্রতিযোগিতাগুলো হলো, বঙ্গবন্ধু এভিসি বিচ কন্টিনেন্টাল কাপ ফেস ওয়ান (মেন’স-উইমেন’স) ২০২৩ ও বঙ্গবন্ধু কাভা বিচ ভলিবল (মেন’স-উইমেনস)।

আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের কলাতলীর ডিভাইন পয়েন্টে আন্তর্জাতিক বিচ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘পর্যটন বিকাশের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কক্সবাজার সমুদ্রসৈকতের অপার সৌন্দর্য যাতে বিদেশিরা উপভোগ করতে পারে সে জন্য পর্যটন শহর কক্সবাজারে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আন্তর্জাতিক বিমানবন্দর,  সড়কের উন্নয়ন, রেললাইন, ও ট্যুরিজম পার্ক দেখার জন্য আমরা বেশি বেশি পর্যটক চাই। বিচ ভলিবলে ৯টি দেশের খেলোয়াড়রা এসেছেন। তারা এসব দেখবেন এবং এখানকার জিনিসপত্র কেনাকাটা করবেন। ফলে বিদেশী মুদ্রা অর্জিত হবে। এতে আমাদের অর্থনৈতিক উন্নয়নকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। এবং বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করবে।’

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, ‘অনেক দেশের বিচ দেখেছি, কিন্তু কক্সবাজারের মতো এতো বড় এবং পরিষ্কার বিচ কোথাও দেখিনি। বিদেশিরা এখানে এসে নিরাপদে ঘুরে বেড়াতে পারবেন। বিচ ভিত্তিক সব ধরণের খেলাধুলা খেলতে ও উপভোগ করতে পারবেন। আমরা চাই কক্সবাজার সমুদ্রসৈকতে আন্তর্জাতিক সকল টুর্নামেন্ট আয়োজন করা হোক। এসব বড় আয়োজনের জন্য কক্সবাজার সমুদ্রসৈকত সবসময় প্রস্তুত।’

উদ্বোধনী ম্যাচে মহিলা বিভাগে কিরগিজস্তান ২-১ সেটে ভারত মহিলা দলকে হারিয়েছে। অন্যদিকে পুরুষ বিভাগের ম্যাচে ভারত সরাসরি ২-০ সেটে ভুটানকে হারিয়ে শুভ সূচনা করেছে।

আন্তর্জাতিক বিচ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, ট্যুরিস্ট রিজিয়নের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান খসরু চৌধুরী, রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রকাশক কাউসার আহমেদ অপু বক্তব্য রাখেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা