× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়া কাপ: পাকিস্তানের ক্ষতিপূরণ দাবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ২০:০২ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ২০:২৭ পিএম

গ্রুপপর্বে ভারত-পাকিস্তান ম্যাচের একটি মুহূর্ত— টুইটার

গ্রুপপর্বে ভারত-পাকিস্তান ম্যাচের একটি মুহূর্ত— টুইটার

বৃষ্টিতে ভেসে গেছে ভারতের বিপক্ষে লড়াই, এশিয়া কাপের সিংহভাগ খেলা দেশের বাইরে, বৈরি আবহাওয়ায় দর্শকও আসছে কম। আয়োজক হিসেবে থাকা পাকিস্তান যেন এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে জীবন্মৃত থেকেও যেন কোথাও নেই। সুপার ফোরে একটি ম্যাচ বাদে ফাইনাল হ সবকটি ম্যাচের ভেন্যু রাখা হয়েছে শ্রীলঙ্কায়। সেখানেও বাগড়া দিয়েছে বৃষ্টি। সব মিলিয়ে এবার ক্ষতিপূরণ দাবি করে বসেছে পাকিস্তান।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এসিসির বোর্ড সদস্যদের সঙ্গে পরামর্শ ছাড়াই শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়ে হতাশাও জানিয়েছে পাকিস্তান। ভেন্যু নির্ধারণ নিয়েও ঝেড়েছে ক্ষোভ।

আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচে থাকছে রিজার্ভ ডে

পিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, এসিসি সভাপতি জয় শাহকে চিঠি দিয়েছেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ। চিঠিতে ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি প্রশ্ন করেছেন, দোদুল্যমান এশিয়া কাপ বৃষ্টির মৌসুমে থাকা শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার পেছনে কে?

চিঠিতে পিসিবি সভাপতি লিখেছেন, বৃষ্টির কারণে এশিয়া কাপের সুপার ফোরের মাঠ বদল করার কথা ভাবা হয়েছিল। কিন্তু ভারতের আপত্তিতে তা করা যায়নি। এমনকি সুপার ফোরের ম্যাচ কলম্বোতে আয়োজনের সিদ্ধান্তেই অনড় থাকে এসিসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা