× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত-পাকিস্তান ম্যাচে থাকছে রিজার্ভ ডে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০২ পিএম

বৃষ্টির পেটে ম্যাচ না যাওয়ার পথ বেঁছেছে এসিসি— টুইটার

বৃষ্টির পেটে ম্যাচ না যাওয়ার পথ বেঁছেছে এসিসি— টুইটার

বৃষ্টি বড্ড বেরসিক ছিল ভারত-পাকিস্তানের গ্রুপপর্বের ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে ঠিকঠাক ব্যাটিংটা করলেও বোলিং আর করা হয়ে ওঠেনি। ক্রিকেটের বড় বিজ্ঞাপন হয়ে ওঠা ম্যাচটিও ভেসে গেছে তাতে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সুপার ফোরে দুই প্রতিদ্বন্দ্বীর ম্যাচে এমন পরিণতি দেখতে চান না। তাই রিজার্ভ ডে রেখেছেন।

এশিয়া কাপের সুপার ফোরে ১০ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে বাবর-কোহলিরা। আবহাওয়া পূর্বাভাস বলছে, সেদিনও বৃষ্টির সম্ভাবনা ৯০ ভাগ। তাই আর ঝুঁকি নিতে চায়নি এসিসি। কোনো কারণে ম্যাচটি নির্দিষ্ট দিনে আয়োজন করা সম্ভব না হলে খেলা গড়াবে রিজার্ভ ডে’তে। অর্থাৎ বৃষ্টি বেরসিক হলে ভারত-পাকিস্তান ম্যাচ হবে একদিন পর, ১১ সেপ্টেম্বর।

আরও পড়ুন: প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশি আম্পায়ার

রিজার্ভ ডে’র বিষয়টি নিশ্চিত করে এসিসি জানিয়েছে, ‘১০ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়েছে। খেলা চলাকালীন প্রতিকূল আবহাওয়া বাধা সৃষ্টি করলে স্থগিত হওয়া ম্যাচটি ১১ সেপ্টেম্বর গড়াবে।’

সুপার ফোরে শুধুমাত্র ভারত-পাকিস্তান ম্যাচেই রিজার্ভ ডে দেওয়া হয়েছে। এছাড়া ফাইনালেও থাকবে রিজার্ভ ডে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা