× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাবুশেনকে রেখেই বিশ্বকাপে অস্ট্রেলিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ০০:১২ এএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ০০:২০ এএম

লাবুশেনকে রেখেই বিশ্বকাপে অস্ট্রেলিয়া

অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। লাল বলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার মার্নাশ লাবুশেনও তাই পাননি জায়গা। দলের স্থান ধরে রাখতে পারেননি অ্যারন হার্ডি, নাথান এলিস ও তানভীর সিংঘারা।

আরও পড়ুন : ‘টিম ইন্ডিয়া’র নাম পরিবর্তনের দাবি

গত মাসে দেওয়া ১৮ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন তিনজন। ভারতের মাটিতে বিশ্বকাপে অজিদের নেতৃত্বে থাকছেন প্যাট কামিন্স।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলির বিশ্বাস, ১৫ সদস্যের এই দলটি বিশ্বকাপে খেলবে। এর আগে তারাই দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে সিরিজ খেলবে।

অজিদের পেস অ্যাটাকে কামিন্সের সঙ্গে থাকবেন স্টার্ক ও হ্যাজলউড। চতুর্থ পেসার হিসেবে নেওয়া হয়েছে শন অ্যাবটকে। স্পিনার হিসেবে রয়েছেন অ্যাস্টন অ্যাগার ও অ্যাডাম জাম্পা। দলের ব্যাটিং বিভাগে ওয়ার্নার, স্মিথ, ট্রাভিস হেডরা রয়েছেন।

অস্ট্রেলিয়ার দলে অলরাউন্ডার বেশি। মার্শ, ম্যাক্সওয়েল, স্টয়নিস ও গ্রিনকে দলে নিয়েছে তারা। দলে দুই উইকেটরক্ষককে নেওয়া হয়েছে। তারা হলেন অ্যালেক্স ক্যারি ও জশ ইংলিশ।

জর্জ বেইলি বলেছেন, ‘চূড়ান্ত স্কোয়াড দেওয়ার আগে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে আটটি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। আশা করি তা বিশ্বকাপের আগে দলকে তৈরি করে দেবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা