× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘টিম ইন্ডিয়া’র নাম পরিবর্তনের দাবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ২৩:০১ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ২৩:২২ পিএম

‘টিম ইন্ডিয়া’র নাম পরিবর্তনের দাবি

বাংলা ও হিন্দিতে ‘ভারত’ বলা হলেও মূলত ইংরেজি ‘ইন্ডিয়া’ নামেই পরিচিত দেশটি। সম্প্রতি ‘ইন্ডিয়া’ নামটি থেকে দেশের নাম ‘ভারত’ করার দাবি উঠেছে। সেই দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছেন বীরেন্দ্র শেবাগ। একই কারণে ‘টিম ইন্ডিয়া’ নামের পরিবর্তে ‘টিম ভারত’ করারও দাবি তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার। তার যেন তর সইছে না, বিশ্বকাপের আগেই এই পরিবর্তন চান তিনি। 

আরও পড়ুন : রংপুর রাইডার্সে সাকিবের সঙ্গী বাবর

টুইটারে এক বার্তায় শেবাগ নাম পরিবর্তনের কারণও জানিয়েছেন, ‘আমি সব সময় একটা কথাই মনে করি যে ভারতীয় ক্রিকেট দলের নাম এমন হওয়া উচিত, যা আমাদের হৃদয়কে গর্বিত করে। ভারতীয় এবং ইন্ডিয়া নামটা ইংরেজরা দিয়েছিল। সে কারণে এই টিম ইন্ডিয়া নামটা এখনই বদলে ফেলা উচিত।’

বিসিসিআই সচিব জয় শাহকে ট্যাগ করেছেন শেবাগ। সেখানে দাবি করেছেন, ওয়ানডে বিশ্বকাপে রোহিত-কোহলিদের বুকের ওপর ‘ইন্ডিয়া’র বদলে ‘ভারত’ নামটা যেন লেখা থাকে। বিশ্বের বেশ কয়েকটি দেশের নাম পরিবর্তনের উদাহরণও টেনেছেন শেবাগ। বিশ্বকাপের ভারতের দলের স্কোয়াড শেয়ার করেও তিনি হ্যাশট্যাগে ‘টিম ভারত’ শব্দটি লিখেছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা