× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুর রাইডার্সে সাকিবের সঙ্গী বাবর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ২২:০০ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ২২:০২ পিএম

রংপুর রাইডার্সে সাকিবের সঙ্গী বাবর

বিপিএলের ২০২৪ সালের আসর সামনে রেখে বেশ আগে থেকেই দল গোছানোর কাজ শুরু করেছে একবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। গত মৌসুমে ফরচুন বরিশালকে নেতৃত্ব দেওয়া সাকিব আল হাসানকে বেশ আগেই রংপুর নিজেদের ডেরায় নিয়ে নেয়। সাকিবের সঙ্গী হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক ব্যাটার নিকোলাস পুরান। গত আসরে রংপুরের জার্সিতে খেলা নুরুল হাসান সোহান, শেখ মাহেদি ও হাসান মাহমুদকে ধরে রেখেছে দলটি।

আরও পড়ুন : দেশের হয়ে মাঠে নামছেন মেসি-রোনালদো-নেইমার-এমবাপেরা

এখনও ঘোষণা না এলেও জানা গেছে রংপুর রাইডার্সের হয়ে আগামী মৌসুমে মাঠ মাতাবেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। পাকিস্তানি গণমাধ্যমের খবর, বিপিএল খেলতে আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টিকে না বলেছেন তিনি। ফলে বিপিএলের আগামী আসরের পুরো মৌসুমে তাকে পাওয়া যাবে। ঘটনা সত্য হলে ছয় বছর পর বিপিএলে ফিরবেন বাবর আজম। এর আগে ২০১৭ সালে প্রথম ও শেষবারের মতো বিপিএলে খেলেন বাবর। সেবার ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথদের সঙ্গে সিলেট সিক্সার্সের জার্সিতে খেলেছিলেন।

বিপিএলের ২০১৭ সালের আসরের চ্যাম্পিয়ন ছিল রংপুর রাইডার্স। গত আসরে প্লেঅফ থেকে বাজে তাদের বিদায়ঘণ্টা। টুর্নামেন্টের রানার্সআপ সিলেট স্ট্রাইকার্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় তাদের। এবার তাই আগেভাগেই দল গোছানোর কাজ শুরু করেছে রংপুর।

এদিকে বিপিএলের আগামী আসর শুরুর দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। বিসিবি জানিয়েছে, আগামী জাতীয় নির্বাচনের পর শুরু হবে ২০২৪ বিপিএলের আসর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা