× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফগানিস্তানের সঙ্গে ফের বাংলাদেশের ড্র

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৩ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫৭ পিএম

আফগানিস্তানের সঙ্গে ফের বাংলাদেশের ড্র

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম হয়েছিল গোলশূন্য ড্র। দ্বিতীয় ম্যাচে অবশ্য গোল পেল দুদলই। কিন্তু জয়ের দেখা পেল না কেউ। যে কারণে সমতা নিয়ে শেষ হলো দুই ম্যাচের ফুটবল সিরিজ। সিরিজটা খানিকটা আফসোস নিয়েই শেষ হলো। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সিরিজটা যে জিততেও পারত বাংলাদেশ! কিন্তু আগের ম্যাচের সঙ্গে দ্বিতীয় ম্যাচের পার্থক্য, এদিন বাংলাদেশ সুযোগগুলো কাজে লাগিয়েছে, তবু ম্যাচটা জিততে পারেনি আফগানদের দারুণ রক্ষণ দেয়ালে বাধা পেয়ে।

আরও পড়ুন - শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল 

ম্যাচের বয়স তখন ১৮ মিনিট। বাংলাদেশ অর্ধে করা এক ফাউলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে যায় দুই ডাগআউট। মুতাইরি তেড়ে যান বাংলাদেশ ডাগ আউটের দিকে। বাগবিতণ্ডা থেকে মুহূর্তেই ঘটনাটি রূপ নেয় হাতাহাতিতে। পরে রেফারি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। লাল কার্ড দেখান মুতাইরি আর বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুনকে। মুতাইরি এরপর খেলোয়াড়দের তুলে নিতে চেয়েছিলেন মাঠ থেকে, ঠিক মাসতিনেক আগে কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচে যেমন করেছিলেন। তবে সহকারী আর ফুটবলারদের মধ্যস্থতায় সে সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসেন মুতাইরি, মার্চিং বেরিয়ে যান ডাগআউট ছেড়েও। 

সে অপেক্ষা শেষ হলো শেষমেশ দ্বিতীয়ার্ধের শুরুতে। তবে গোলটা পেল আফগানিস্তান। ৫২ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে মাথা ছোঁয়ান আফগানিস্তানের জাবের শারজা, তা গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে ফাঁকি দিয়ে গিয়ে জড়ায় বাংলাদেশের জালে। তাতে বসুন্ধরা কিংসের অ্যারেনার ইতিহাসের প্রথম আন্তর্জাতিক গোলের কীর্তিটাও নিজের করে নেন শারজা।

তবে সমতাসূচক গোলের জন্য বাংলাদেশকে বেশি অপেক্ষা করতে হয়নি। ৬২ মিনিটে মাঝমাঠ থেকে রাকিব হোসেনের বাড়ানো বল উইংয়ে খুঁজে পায় বিশ্বনাথ ঘোষকে। সেখানে ডিফেন্ডারের পাহারা এড়িয়ে বক্সের মাঝে থাকা শেখ মোরসালিনকে খুঁজে নেন তিনি। আগের ম্যাচে এমন সুযোগ নষ্ট করলেও এদিন তা করেননি মোরসালিন। হাতছোঁয়া দূরত্ব থেকে অনায়াসেই জালে জড়ান বলটা। আন্তর্জাতিক ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচেই পেয়ে যান তৃতীয় গোলের দেখা। তাতে বাংলাদেশও সমতায় ফেরে আফগানিস্তানের সঙ্গে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা