× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫০ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩৫ পিএম

শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল

হাইব্রিড মডেলে এবারের এশিয়া কাপ হওয়ায় ভারত ছাড়া বাকি দলগুলোকে থাকতে হচ্ছে বেশ দৌড়ঝাঁপের মধ্যে। শ্রীলঙ্কায় গ্রুপপর্বের প্রথম ম্যাচ খেলে বাংলাদেশ দলকে পাড়ি দিতে হয়েছিল পাকিস্তানে। সেখানে গ্রুপপর্বের শেষ ম্যাচ ও সুপার ফোরের প্রথম ম্যাচ খেলে শ্রীলঙ্কায় ফিরেছে সাকিব আল হাসান-তাসকিন আহমেদরা। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় কলম্বোয় পৌঁছায় বাংলাদেশ দল।

শ্রীলঙ্কায় সুপার ফোরের বাকি দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। কলম্বো প্রেমাদাসা স্টেডিয়ামে ৯ সেপ্টেম্বর এশিয়া কাপের আয়োজক দেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। পরের ম্যাচ ১৫ সেপ্টেম্বর। ওই ম্যাচে সাকিব-তাসকিনদের প্রতিপক্ষ ভারত। শ্রীলঙ্কা ম্যাচের আগে আগামীকাল প্রথম অনুশীলন করবে বাংলাদেশ দল।

এশিয়া কাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার কাছে এশিয়া কাপ মিশন শুরু করা বাংলাদেশের সামনে এবার জয়ের কোনো বিকল্প নেই। শুধু শ্রীলঙ্কা নয়, ফাইনাল খেলতে ভারতকেও হারাতে হবে। লঙ্কানদের কাছে এবার হারলে এশিয়া কাপ থেকে ছিটকে যাবে সাকিব-তাসকিনরা। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপ শুরু করা বাংলাদেশ আফগানিস্তানকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়ে নিশ্চিত করেছিল সুপার ফোর। টুর্নামেন্টের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বুধবার পাকিস্তানের কাছে হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা