প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১০:০১ এএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১০:২৯ এএম
আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ওয়ানডেতে আগে থেকেই আছেন এক নম্বরে। এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করার পর বাংলাদেশের অধিনায়ক পেয়ে গেছেন আরেকটি সুখবর। বোলিংয়ের শীর্ষ দশে আরও একবার ঢুকেছেন সাকিব আল হাসান। বুধবার সবশেষ হালনাগাদের আগে সাকিব ছিলেন ১২ নম্বরে।
আরও পড়ুন : বিপিএলে রংপুরে সাকিব
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে ৬২৪ পয়েন্ট নিয়ে বর্তমানে দশ নম্বরে অবস্থান করছেন সাকিব। পঞ্চাশ ওভারের ক্রিকেটে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষেই আছেন। দ্বিতীয় স্থানে থাকা মোহাম্মদ নবির চেয়ে রেটিংয়ে ৭০ পয়েন্ট এগিয়ে আছেন বাংলাদেশের অধিনায়ক।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে আসেনি কোনো পরিবর্তন। বোলার ও ব্যাটারদের শীর্ষস্থানও আছে একই। ব্যাটারদের তালিকায় শীর্ষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বোলাদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। ২০০৯ সালের নভেম্বরে বিশ্বের এক নম্বর বোলার হয়েছিলেন সাকিব।
তবে সাকিবের র্যাঙ্কিংয়ে উন্নতির দিনে সুখবর পেয়েছেন আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো মেহেদি হাসান মিরাজ। বোলার র্যাঙ্কিংয়ে একধাপ ওপরে উঠে এসে ২৯ নম্বরে রয়েছেন টাইগার অলরাউন্ডার।