প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৩৮ এএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৩৯ এএম
আগামী বছরের শুরুর দিকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। চলতি মাসেই হবে বিপিএলের ড্রাফট। তার আগে সরাসরি সাইনিংয়ের মাধ্যমে ক্রিকেটারদের দলে টানার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
আরও পড়ুন : সমীকরণটা জানতেন না আফগান কোচও
সেই সুযোগ কাজে লাগিয়ে সাকিব আল হাসানকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক।
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের নতুন ঠিকানা জানিয়ে সাদিক বলেছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সাকিব আল হাসান এবারের বিপিএলে রংপুর রাইডার্সের সঙ্গেই থাকবে। ২০১৯ সালে সাকিবকে একবার সাইন করিয়েছিলাম। দুর্ভাগ্যবশত সে বছর বিপিএল অনুষ্ঠিত হয়নি। শেষ তিন-চার বছর ধরে আমাদের ইচ্ছে ছিল সাকিব রংপুরে খেলবে, রংপুর সাকিবকে খেলাবে। এবার সেই স্বপ্নটা বাস্তবায়িত হবে।’
গত বছর প্লেঅফেই থেমেছিল রংপুর রাইডার্সের স্বপ্নযাত্রা। তবে এবার শিরোপা পুনরুদ্ধারের জন্য বদ্ধপরিকর দলটি। গত আসরের অধিনায়ক নুরুল হাসান, শেখ মাহেদি ও হাসান মাহমুদকে ধরে রেখেছে তারা।