× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম ৭৫ লাখ!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ০০:১৬ এএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ০০:১৭ এএম

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম ৭৫ লাখ!

আর পাঁচটা সাধারণ ম্যাচের মতো নয়। ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা ছড়ায় দুই দেশের রাজনৈতিক অঙ্গনেও। মাঠের লড়াই হয়ে ওঠে দুই প্রতিবেশী দেশের মর্যাদার লড়াই।

আরও পড়ুন : গাদ্দাফিতে স্ট্রিককে স্মরণ

ম্যাচটি মাঠে বসে দেখার সুযোগ পান যারা, তারাও নিজেদের ভাগ্যবান মনে করেন। ম্যাচটি বিশ্বকাপের মঞ্চে হলে দর্শক আগ্রহ বেড়ে যায় বহুগুণ। ঘরের মাটিতে যেই ম্যাচের সাক্ষী হতে চান ভারতীয়রা।

যেকোনো মূল্যে ম্যাচের টিকিট পেতে চান তারা। এ অবস্থায় সোনার হরিণে পরিণত হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট। একটি টিকিটের দাম ঠেকেছে ৭৫ লাখ টাকায়।

আগামী ১৪ অক্টোবর ভারত-পাকিস্তানের ম্যাচের টিকিট ইতোমধ্যেই চলে গেছে কালোবাজারিদের হাতে, যা বিভিন্ন অনলাইনে বিক্রির চেষ্টা চালাচ্ছেন তারা।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক খবরে বলা হয়েছে, হাইভোল্টেজ এই ম্যাচের একেকটি টিকিট ৭৫ লাখ টাকার ওপরে (৫৭ লাখ রুপি) দাম হাঁকাচ্ছেন কালোবাজারিরা, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ দর্শকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা