× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অমিতাভ বচ্চনের হাতে গোল্ডেন টিকিট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৮ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০৯ পিএম

অমিতাভ বচ্চনের হাতে গোল্ডেন টিকিট

দোরগড়ায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। বৈশ্বিক এ ক্রিকেট আসর মাঠে গড়াতে সময় বাকি এক মাস। এখন ক্রিকেট মহাযজ্ঞের টিকিট পাওয়া দলগুলো নিজেদের শেষ সময়ের জন্য প্রস্তুত করে নিতে ব্যস্ত। আর উন্মাদনায় ভাসতে ক্রিকেট অনুরাগীরা মরিয়া হয়ে লড়াই করে যাচ্ছেন টিকিট ছিনিয়ে নিতে। তাতেও যেন মিলছে না কাঙ্ক্ষিত ম্যাচের টিকিট! 

আরও পড়ুন - এসিসির কাছে আফগানিস্তানের নালিশ

সাধারণ দর্শকদের মতো গ্যালারিতে বসে বিশ্বকাপের লড়াই উপভোগ করতে প্রস্তুত হয়ে আছেন ক্রিকেটের পাঁড় ভক্ত অমিতাভ বচ্চনও। তবে এ নিয়ে কোনো ভাবনা নেই বলিউড শাহেনশাহর। কারণ ‘বিগ বি’কে টিকিট পেতে ঝক্কি-ঝামেলা পোহাতে হচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্তারা বিশ্বকাপের টিকিট নিয়ে দ্বারস্থ হয়েছেন অমিতাভ বচ্চনের। যেনতেন টিকিট নয়। বিসিসিআই সচিব জয় শাহ তার হাতে তুলে দিয়েছেন গোল্ডেন টিকিট। কোনো খরচ ছাড়াই এই টিকিট নিয়েই ভিআইপি বক্সে বসে ক্রিকেট রোমাঞ্চে ভেসে বেড়াতে পারবেন এ কিংবদন্তি অভিনেতা।

দেশের ভেতরে তো বটেই। ভারতের সীমানা পেরিয়ে অমিতাভের জনপ্রিয়তাও সব সময় তুঙ্গে। বিশ্বকাপের মতো আসরে ভারতীয় ক্রিকেট বোর্ড সেটা কাজে লাগাতে যাচ্ছে। এ কারণে গোল্ডেন টিকিট দিয়ে ভারতের অন্যতম বড় বিজ্ঞাপনকে গ্যালারিতে আমন্ত্রণ জানিয়েছে বোর্ড। বিনোদন জগৎ থেকে গোল্ডেন টিকিট পাওয়া একমাত্র অভিনেতা তিনি। অন্যান্য ক্ষেত্রের আইকনরাও পাবেন গোল্ডেন টিকিট।

ভারতের মাটিতে বিশ্বকাপের পর্দা উঠবে ৫ অক্টোবর। টুর্নামেন্টের বর্ণিল উদ্বোধনী হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা