× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসিসির কাছে আফগানিস্তানের নালিশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩২ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ২১:৪৪ পিএম

এসিসির কাছে আফগানিস্তানের নালিশ

এশিয়া কাপের বি গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিতের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয়ভাবে হেরেছে আফগানিস্তান। ম্যাচ জিততে শ্রীলঙ্কার দেওয়া ২৯২ রানের টার্গেট ৩৭.১ ওভারের মধ্যে টপকাতে হতো আফগানদের। সেটি করতে পারেনি দলটি। ৩৭.১ ওভারে দলটির সংগ্রহ ছিল ৯ উইকেটে ২৯০ রান। অবশ্য এরপরও ম্যাচ জয়ের সুযোগ ছিল আফগানদের।

সেক্ষেত্রে পরের তিন বলে একটি ছক্কা হাঁকাতে হতো তাদের। অবশ্য বিষয়টি তখন পর্যন্ত জানা ছিল না উইকেটে থাকা রশিদ- ফারুকিদের। এখানেই কর্মকর্তাদের অবহেলা দেখছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) মুখপাত্র মোহাম্মদ নাসিম সাদাত। যার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে নাসিম সাদাত বলেন, ‘কিন্তু মাঠে থাকা আফগান ক্রিকেটাররা স্পষ্টতই এই হিসাবটা জানত না যে পরের তিন বলে ২৯৫ রান করলে তারা সুপার ৪-এ উঠতে পারবে। যারা এ বিষয়ে অবহেলা করেছিল এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্মচারীদের মধ্যেও যদি কারও অবহেলা প্রমাণিত হয়, তাদেরও শাস্তি দেওয়া হবে। আমরা আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের বিষয়ে এসিসির কাছে অভিযোগ জানিয়েছি।’

এর আগে এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৮৯ রানে হারে আফগানিস্তান। শেষ ম্যাচে সুপার ফোরে উঠতে তাদের সামনে সমীকরণ হয়ে ওঠে কঠিন। সেই কঠিন সমীকরণ হাতের নাগালে এনে শেষ পর্যন্ত আক্ষেপে পুড়তে হয়েছে দলটিকে। মনোবল ভেঙে যাওয়ার পর শেষ পর্যন্ত আফগানদের হারতে হয়েছে ২ রানে। যদিও অনেকের মতে ম্যাচটি ভালোভাবেই জিততে পারত আফগানরা। যদি মাঠে থাকা ক্রিকেটারদের জানা থাকত নিয়ম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা