প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪৪ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১২ পিএম
দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন স্ট্রিক— টুইটার
দিন কয়েক আগে গুঞ্জন উঠেছিল হিথ স্ট্রিক মারা গেছেন। সেবার অবশ্য তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেন জিম্বাবুয়ের সাবেক পেসার হেনরি ওলেঙ্গা। পরে তিনিই জানান স্ট্রিক বেঁচে আছেন। তবে রবিবার (৩ সেপ্টেম্বর) সত্যি সত্যিই ওপারে পাড়ি জমিয়েছেন হিথ স্ট্রিক। তার মৃত্যুর বিষয়টি জিম্বাবুয়ের পত্রিকা দ্য হেরাল্ডকে নিশ্চিত করেছেন তার বাবা ডেনিস স্ট্রিক। ফেসবুক পোস্টে স্ট্রিকের স্ত্রী নাদানে স্ট্রিকও জানিয়েছেন ‘কিংবদন্তি চলে গেছেন’ । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।
স্ট্রিকের মৃত্যুর সংবাদ নিয়ে এবার অবশ্য বেশ সতর্কতা অবলম্বন করছে বিভিন্ন সংবাদমাধ্যমগুলো। সপ্তাহ দুইয়েক আগে তার মৃত্যুর খবর সংবাদমাধ্যমে ছড়িয়ে ছিলেন সাবেক জিম্বাবুয়ের পেসার হেনরি ওলেঙ্গা।
সকালে স্ট্রিকের স্ত্রী নাদান তার ফেসবুক স্ট্যাটাসে জানান, রবিবার ৩ সেপ্টেম্বর, ২০২৩ সকালে আমার জীবনের ও সন্তানদের ভালোবাসা মারা গেছেন। এ ছাড়াও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার জন রেননিয়। তিনি বলেন, ‘সকালে তার মাতাবেলেল্যান্ডের ফার্মে সে মারা গেছেন। সেই সময় তার পাশে পুরো পরিবার ও ভালোবাসা মানুষজন ছিলেন।’
আরও পড়ুন: সেই ওলোঙ্গাই জানালেন হিথ স্ট্রিক বেঁচে আছেন!
বাংলাদেশের সাবেক পেসার হিথ স্ট্রিক জীবনের শেষ দিনগুলোতে ক্যানসারে ভুগছিলেন। ফলে ছিলেন ক্রিকেট থেকেই দূরে। এ ছাড়াও ২০২১ সালে দুর্নীতির অভিযোগে আইসিসি থেকে ৮ বছরের নিষেধাজ্ঞায় ছিলেন এই জিম্বাবুইয়ান।
খেলোয়াড়ি জীবনে জিম্বাবুয়েকে প্রতিনিধিত্ব করা স্ট্রিক টেস্টে শিকার করেছেন ২১৬ উইকেট। ওয়ানডেতে তার শিকার ছিল ২৩৯ উইকেট।