× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রেয়াস আইয়ারকে ফেরালেন রউফ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০২ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৩ পিএম

শ্রেয়াস আইয়ারকে ফেরালেন রউফ

পাকিস্তানের বোলিং তোপটা ঠিক যেন সামলে উঠতে পারছে না ভারত। চাপ নিয়ে ব্যাটিং লড়াইটা চালিয়ে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। যে কারণে ক্রিজে ঠিক কেউ যেন থিতু হতে পারছেন না। নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে রোহিত শর্মার দল। দুরন্ত বোলিংয়ের ধারাটা ধরে রেখেছে বাবর আজমরা। তারই ধারাবাহিকতায় এবার শ্রেয়াস আইয়ারকে ফেরালেন হারিস রউফ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫১ রান তুলেছে ভারত। উইকেটে আছেন এখন ইশান কৃষাণ (২) ও শাবমান গিল (৬)।

আরও পড়ুন- রোহিতের পর কোহলিকেও ফেরালেন শাহীন

বৃষ্টির কারণে পাল্লেকেলে শাহীন শাহ আফ্রিদি আরও বেশি সুইং পাচ্ছিলেন। বৃষ্টি বাধার পর পঞ্চম ওভারের তৃতীয় বলটিতেও আক্ষেপ ধরালেন। চতুর্থ বলটিও পড়তে পারেননি রোহিত শর্মা। ওভারের শেষ বলটিতে স্রেফ পরাস্ত হলেন ভারতের অধিনায়ক। তিন নম্বরে ব্যাটিং করতে আসা বিরাট কোহলিকেও বেশি সময় থাকতে দেননি শাহীন।

পাল্লেকেলে এদিন টসের আগেও বৃষ্টি ঝরেছিল। দুবার মাঠ ঢেকে দেওয়ার পর নির্ধারিত সময়ে টস হয়ে খেলাও চার ওভার পর্যন্ত গড়িয়েছিল। তারপর বৃষ্টির তাণ্ডব। পরে যখন খেলা শুরু হলো তখন শাহীনের তোপ। রোহিত হাফ ভলি বলটি বুঝে উঠতে পারেননি। ২২ বলে ১১ রান করেই হয়েছেন বোল্ড। কোহলি তিনে নেমে দারুণ এক কাভার ড্রাইভে শুরু করলেও শাহীনের বলেই পরাস্ত হয়েছেন। ফিরেছেন মাত্র ৪ রান করে।

বৃষ্টির চোখ রাঙানি সত্ত্বেও বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে খেলা শুরু হয়। পিচ রিপোর্টে বলা হয়েছে, স্পিনাররা পাবেন টার্ন। ফাস্ট বোলাররা সুবিধা মতো গতিতে করতে পারবেন বোলিং। গতির ফল পেয়েও যাচ্ছিলেন শাহিন শাহ আফ্রিদি। কিন্তু রোহিতের দেওয়া ক্যাচটি তালুবন্দি করতে ব্যর্থ ছিল।  সেই রোহিতের সঙ্গে কোহলিকেও বোল্ড করে দাপট দেখাচ্ছে পাকিস্তান।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা