× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়া কাপ

রোহিতের পর কোহলিকেও ফেরালেন শাহীন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৩ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০২ পিএম

রোহিতের পর কোহলিকেও ফেরালেন শাহীন

তৃতীয়বারের মতো পাল্লেকেলেতে মাঠের কাভার সরানোর পর শাহীন শাহ আফ্রিদি আরও বেশি সুইং পাচ্ছিলেন। বৃষ্টি বাধার পর পঞ্চম ওভারের তৃতীয় বলটিতেও আক্ষেপ ধরালেন। চতুর্থ বলটিও পড়তে পারেননি রোহিত শর্মা। ওভারের শেষ বলটিতে স্রেফ পরাস্ত হলেন ভারতের অধিনায়ক। তিন নম্বরে ব্যাটিং করতে আসা বিরাট কোহলিকেও বেশি সময় থাকতে দেননি শাহীন।

প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ২ উইকেট হারিয়ে তুলেছে ২৯ রান। হাইব্রিড মডেলের হাইভোল্টেজ ম্যাচ গড়িয়েছে ৬.৪ ওভার পর্যন্ত। শাহীনের তোপে রোহিত-কোহলির ফেরার পর দলের বিপর্যয় সামলাচ্ছেন শুভমন গিল এবং শ্রেয়াস আইয়ার।

আরও পড়ুন: বাংলাদেশে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড

পাল্লেকেলে এদিন টসের আগেও বৃষ্টি ঝরেছিল। দুবার মাঠ ঢেকে দেওয়ার পর নির্ধারিত সময়ে টস হয়ে খেলাও চার ওভার পর্যন্ত গড়িয়েছিল। তারপর বৃষ্টির তাণ্ডব। পরে যখন খেলা শুরু হলো তখন শাহীনের তোপ। রোহিত হাফ ভলি বলটি বুঝে উঠতে পারেননি। ২২ বলে ১১ রান করেই হয়েছেন বোল্ড। কোহলি তিনে নেমে দারুণ এক কাভার ড্রাইভে শুরু করলেও শাহীনের বলেই পরাস্ত হয়েছেন। ফিরেছেন মাত্র ৪ রান করে।

বৃষ্টির চোখ রাঙানি সত্ত্বেও বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে খেলা শুরু হয়। পিচ রিপোর্টে বলা হয়েছে, স্পিনাররা পাবেন টার্ন। ফাস্ট বোলাররা সুবিধা মতো গতিতে করতে পারবেন বোলিং। গতির ফল পেয়েও যাচ্ছিলেন শাহিন শাহ আফ্রিদি। কিন্তু রোহিতের দেওয়া ক্যাচটি তালুবন্দি করতে ব্যর্থ ছিল।  সেই রোহিতের সঙ্গে কোহলিকেও বোল্ড করে দাপট দেখাচ্ছে পাকিস্তান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা