× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্পেনের মেয়েদের বর্ষসেরার পুরস্কার উৎসর্গ ইংল্যান্ড কোচের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০৮ পিএম

স্পেনের মেয়েদের বর্ষসেরার পুরস্কার উৎসর্গ ইংল্যান্ড কোচের

কদিন আগেই স্পেনের মেয়েদের বিপক্ষে স্বপ্নের বিশ্বকাপ শিরোপা খুয়াতে হয়েছে ইংল্যান্ডকে। তবে এ জন্য মনে কোনো ক্ষোভ পুষে রাখেননি তিনি। বরং বিশ্বকাপ জেতার পর চুমু বিতর্কে তা উদযাপন করতে না পারা স্প্যানিশ ফুটবলারদের নিজের বর্ষসেরার পুরস্কার উৎসর্গ করেছেন ইংল্যান্ড কোচ সারিনা ভাইগমান।

বিশ্বকাপ ফাইনালে পর থেকেই চলছে চুমু বিতর্ক। শিরোপা মঞ্চে হেরমোসোকে চুমু খান স্প্যানিশ ফুটবলের প্রধান রুবিয়ালেস। এর জেরে শাস্তিও পেয়েছেন তিনি। রুবিয়ালেসকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ফিফা। তবুও মনোকোতে আয়োজিত উয়েফার বর্ষসেরা নির্ধারণের মঞ্চে এ নিয়ে নিন্দা জানানো হয়েছে।

আরও পড়ুন: লামিনেকে স্পেন দলে দেখতে চান জাভি

যেখানে নারীদের বর্ষসেরা কোচ হিসেবে পুরস্কার দেওয়া হয়েছে চলতি বছর ইংল্যান্ডকে ফিনালিসিমা ও ইউরো জেতানোর পর বিশ্বকাপ রানার্সআপ করা ভাইগমানকে। সেরা কোচের পুরস্কার হাতে নিয়ে চুমু বিতর্ক টেনে তিনি বলেন, ‘স্প্যানিশ দল নিয়ে কী ঘটছে, আমরা সবাই জানি। এটা একজন কোচ হিসেবে, দুই কন্যার মা হিসেবে, একজন স্ত্রী হিসেবে এবং মানুষ হিসেবে আমাকে বিষয়টি ব্যথিত করছে।’

ডাচ এই কোচ আরও বলেন, ‘ফুটবল অনেক এগিয়েছে। তবে মেয়েদের ফুটবল ও সমাজের সামনে এগোনোর অনেক পথ বাকি আছে। এই পুরস্কার আমি স্পেন দলকে উৎসর্গ করতে চাই, যে দলটা বিশ্বকাপে দারুণ ফুটবল খেলেছে। এই দলটা উদযাপনের উপলক্ষ হওয়ার এবং তাদের কথা শোনানোর অধিকার রাখে। আমি ওদেরকে বড় করে হাততালি দিচ্ছি, আশা করি, আপনারাও যোগ দেবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা