× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লামিনেকে স্পেন দলে দেখতে চান জাভি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ১৬:৫৫ পিএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৩ ১৭:৪৩ পিএম

লামিনেকে স্পেন দলে দেখতে চান জাভি

দক্ষতার ছাপ অভিষেক ম্যাচেই দেখিয়েছিলেন লামিনে ইয়ামাল। গতকাল ভিয়ারিয়ালের বিপক্ষে রোমাঞ্চ ছড়ানো ম্যাচের পর তরুণ তারকাকে নিয়েই জমছে আলোচনা। কাতালান ক্লাবের হয়ে সবচেয়ে কম বয়সে এসিস্টের কৃতী গড়া লামিনেকে প্রশংসায় ভাসিয়েছেন জাভি হার্নান্দেজ। প্রতিপক্ষ ভিয়ারিয়ালের কোচ সেতিয়েন তো ‘গ্রেট’ বলেই অভিহিত করেছেন।

এতসব আলোচনার মাঝে বিস্ময়বালক লামিনেকে স্পেন দলেই চেয়ে বসেছেন বার্সা কোচ। লামিনের অভিষেক হওয়ার পর থেকেই জাভি আশাব্যক্ত করে আসছেন, ‘ইয়ামাল অনেক দিন বার্সায় থাকুক।’ সেই চাওয়ার পালে আরেকটু হাওয়া জুড়েছেন বার্সা কোচ, ‘লামিন আর সবার মতো আমাকেও বিস্মিত করেছে। সে ভিন্ন মাত্রার খেলোয়াড়। স্মার্ট। আমি ওকে স্পেনের হয়ে খেলতে দেখতে চাই। এটা ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার। জানি না, সে কী করবে? শুধু চাই, সে বার্সেলোনার হয়ে অনেক দিন খেলুক।’

আরও পড়ুন: ম্যাক্সওয়েলকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া

রিয়াল বেতিসের বিপক্ষে অভিষেকে নিজের ছাপ রেখেছিলেন লামিনে। বার্সালোনার একজন কর্মকর্তা বলেছিলেন, ‘সে বিস্ফোরক, সবার  চেয়ে সেরা। দেম্বেলের চেয়ে, আনসু ফাতির চেয়েও সেরা। সে সবার চেয়ে সেরা।’

ভিয়ারিয়ালের মাঠে ম্যাচের বয়স ১৫ মিনিটে গড়াতেই ২ গোলের লিড নেয় বার্সেলোনা। প্রথমার্ধে সমতা ফেরায় স্বাগতিকরাও। বিরতির পর দুই দল মিলে আরও ৩ বার লক্ষ্যভেদ করে। ৭ গোলের রোমাঞ্চকর এই লড়াইয়ে শেষ হাসিটা হাসে বার্সেলোনা। এল মাদ্রিগালে লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালকে ৪-৩ গোলে হারিয়ে দেয় জাভির দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা