× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অজিদের ভাবাচ্ছেন টিম ডেভিড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩৭ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৩৩ পিএম

অজিদের ভাবাচ্ছেন টিম ডেভিড

ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেই রানের ফোয়ারা ছুটিয়েছেন টিম ডেভিড। ২২৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করাতে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ বলে ৬৪ রান করেন সিঙ্গাপুর থেকে আসা এই ক্রিকেটার।

আরও পড়ুন : জাভেদের জন্য মাশরাফির কাছে স্মারকলিপি

এমন দাপুটে ব্যাটিংয়ের পর প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে দলেও তাকে সুযোগ দিতে যাচ্ছে অজিরা। সেখানে পারফর্ম করলেই শেষ মুহূর্তে অজিদের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে সুযোগ মিলবে তার।

২৭ বছর বয়সি এই ক্রিকেটারকে ওয়ানডেতে সুযোগ করে দেওয়া নিয়ে নির্বাচক টনি ডোডেমাইড বলেন, ‘টিম ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজের জন্য এখানে রয়েছে। ওয়ানডে ফরম্যাটে সে কেমন করে তা দেখতে চাচ্ছি আমরা। ইনিংসের শেষের দিকে সে আমাদের জন্য একটি অতিরিক্ত বিকল্প সরবরাহ করবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা