× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাভেদের জন্য মাশরাফির কাছে স্মারকলিপি

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩ ২২:২৭ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩ ২৩:২২ পিএম

জাভেদের জন্য মাশরাফির কাছে স্মারকলিপি

টেবিল টেনিস অঙ্গন শেষ কিছুদিন ধরেই উত্তপ্ত এশিয়ান চ্যাম্পিয়নশিপের দল নির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগে। জাতীয় র‍্যাঙ্কিংয়ের চারে থাকা জাভেদ আহমেদের দলে জায়গা না পাওয়ার প্রতিবাদে গত মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছিলেন টেবিল টেনিস খেলোয়াড়রা।

আরও পড়ুন : স্পেনের জাতীয় দলে লামিনে

এবার এর প্রতিবাদে নড়াইলেও হলো মানববন্ধন। নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার কাছে স্মারকলিপিও জমা পড়েছে এ বিষয়ে।

গতকাল বৃহস্পতিবার নড়াইল প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন জাতীয় দলের ছয়বারের টেবিল টেনিস চ্যাম্পিয়ন খন্দকার মাহবুব বিল্লাহসহ অনেকে।

সেখানে বক্তারা জানান, ‘জাতীয় দল গঠনে নিয়মনীতি না মেনে নড়াইলের জাতীয় দলের টেবিল টেনিস চ্যাম্পিয়ন জাভেদকে বাদ দেওয়া হয়েছে। মিথ্যাবাদী ও স্বেচ্ছাচারী ফেডারেশনের সহ-সভাপতি হাসান মুনির সুমনের অপসারণ চাই।’ 

মঙ্গলবারই অবশ্য জাভেদের অভিযোগের জবাব দিয়েছিলেন ফেডারেশনের সহ-সভাপতি হাসান মুনির। জানিয়েছিলেন, প্রক্রিয়া মেনেই হয়েছে দল গঠন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা