× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোহলিকে আটকানোর কৌশল জানেন পাকিস্তানের বোলাররা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩ ২০:০৬ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩ ২০:১১ পিএম

কোহলিকে আটকানোর কৌশল জানেন পাকিস্তানের বোলাররা

এ যেন যুদ্ধ যুদ্ধ খেলা, প্রতিপক্ষকে একচুল ছাড় না দিতেও বদ্ধ পরিকর। এশিয়া কাপে মুখোমুখি হওয়ার আগে নিজেদের অস্ত্রে শাণ দিচ্ছে পাকিস্তান, ভারতও তাতিয়ে নিচ্ছে নিজেদের ট্রিগার। তবে ভারত-পাকিস্তান লড়াইয়ে আরেকটি ভেতরের লড়াইও চলে। পাকিস্তানের আগুনে সব বোলার বনাম বিরাট কোহলি। যে লড়াইয়ের শেষপর্বেও জয় পেয়েছে কোহলি।

বিশ্বমানের কোহলিকে কীভাবে মোকাবিলা করতে হবে, তা জানিয়েছেন শাদাব খান। ভারতের তারকা ব্যাটারকে বল করতে কী ধরনের কৌশল লাগে, তা পাকিস্তানের অলরাউন্ডার জানেন। স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলার সময় শাদাব বলেছেন, ‘কোহলি অবশ্যই একজন বিশ্বমানের খেলোয়াড়। তাদের মোকাবিলা করার জন্য আপনাকে অনেক কৌশল করতে হবে।’

আরও পড়ুন: ‘অর্থের বিপক্ষে দাড়াতে পারবেন না’

পাল্লেকেলেতে ব্যাট-বলের লড়াইয়ে নামার আগে শাদাব খান বলেছেন ভিন্ন সুরে কথা। তার মতে, কোহলি বিশ্বসেরা। পাকিস্তানের তারকা অলরাউন্ডার শুনিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নের ম্যাচটির কথা।

স্টার স্পোর্টসকে লেগ স্পিনিং তারকা প্রশংসায় ভাসিয়ে বলেছেন, ‘কোহলি যে ধরনের ব্যাটার, যেভাবে আমাদের বিপক্ষে পারফর্ম করেছে, এমনকি সর্বশেষ বিশ্বকাপের ম্যাচেও, আমার মনে হয় না আমাদের বোলিং লাইনআপের বিপক্ষে বিশ্বের অন্য কোনো ব্যাটার ওই পরিস্থিতিতে ওইভাবে খেলতে পারত। আর এর সৌন্দর্যটা হচ্ছে, সে যেকোনো মঞ্চে, যেকোনো সময়ে এমন ব্যাটিং করতে পারে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা