× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদির অর্থ খরচের ব্যাপারে স্টোকস

‘অর্থের বিপক্ষে দাড়াতে পারবেন না’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৩ পিএম

সৌদি বিনিযোগ নিয়ে শঙ্কিত স্টোকস—স্ট্রু ফস্টার/গেটি ইমেজস

সৌদি বিনিযোগ নিয়ে শঙ্কিত স্টোকস—স্ট্রু ফস্টার/গেটি ইমেজস

দুহাত ভরে খরচ করছে সৌদি আরব। ইউরোপিয়ান ফুটবলে কাঁপন ধরানো দলবদলে এখনও জারি রেখেছে অর্থের একক লড়াই। অনেকটা যেন এমন, সৌদি আরবের ক্লাবগুলো যাকে লক্ষ্য করে তাকে আজ না হলে নিজেদের ক্লাবে নাম লিখিয়েই ছাড়ে। পুরো বিয়ষটিকে হুমকির মনে করেছেন বেন স্টোকস। ইংলিশদের টেস্ট অধিনায়কের মতে, তাদের টাকার বিপক্ষে জেতা এক প্রকার অসম্ভব।

চলতি বছরের শুরুর দিকে আরব আমিরাতে বসেছিল আইএল টি-টোয়েন্টির মতো আসর। যেখানে অনেক দলের পেছনেই ছিল সৌদি মালিকদের কাড়িকাড়ি অর্থ। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার দৈনিক সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছিল, ফ্র্যাঞ্চাইজি আসর বসাতে চায় সৌদি। এমনটা বাস্তবে হলে অনেক ক্রিকেটার জাতীয় দলের মায়া ছেড়েও সৌদিতে ভিড় জমাতে পারেন। স্টোকসের শঙ্কাও তেমন।

আরও পড়ুন: পাকিস্তানের উদ্দেশে শ্রীলঙ্কা ছেড়েছে বাংলাদেশ দল

‘অর্থের বিপক্ষে দাড়াতে পারবেন না, বিশেষ করে সৌদি আরব কিছু মানুষের পেছনে যেভাবে টাকা খরচ করছে।’ সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্টোকস সেটিরই একটি অর্থ দাঁড় করিয়েছেন, ‘ক্যারিয়ার এবং জীবন নিয়ে ভিন্ন ধারণা আসলে অন্যান্য জিনিস তাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা