× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের উদ্দেশে শ্রীলঙ্কা ছেড়েছে বাংলাদেশ দল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০১ পিএম

পাকিস্তানের উদ্দেশে শ্রীলঙ্কা ছেড়েছে বাংলাদেশ দল

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হারের ১২ ঘণ্টা না পেরোতেই হোটেল ছেড়েছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টায় বিমানবন্দরের উদ্দেশে হোটেল ছেড়েছে বাংলাদেশ দল। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচ খেলতে বাংলাদেশ দলের এবার গন্তব্য আফগানিস্তান।

গতকাল রাতে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটের বড় ব্যবধানে হেরছে বাংলাদেশ। ম্যাচ হারের চেয়ে বেশি আলোচনায় এসেছে ব্যাটিং ব্যর্থতা। স্বাগতিকদের বিপক্ষে মাত্র ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

আজকে পাকিস্তান পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ দলের। আগামী ৩ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। শ্রীলঙ্কা থেকে পাকিস্তান যাত্রার লম্বা এই ধকল কাটানোর জন্য খুব একটা সময় পাবে না বাংলাদেশ দল। আগামীকাল বিরতি দিয়ে রবিবার আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা বাংলাদেশের ব্যাটার নাজমুল হাসান শান্তর। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘অবশ্যই ঘুরে দাঁড়ানো সম্ভব। আমি যা বললাম এত দূরে চিন্তা না করে আফগানিস্তানের সাথে ম্যাচটা কিভাবে জিততে পারি সেটা নিয়ে পরিকল্পনা করা, কত ভালো প্রস্তুতি নিয়ে যাওয়া যায়। আমরা জেতার জন্যই যাব এই ম্যাচে। সেই ম্যাচ যদি আমরা জিতি, ইনশাল্লাহ তাহলে পরের অবস্থা কী দাঁড়াবে তা দেখা যাবে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা