× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত-পাকিস্তান ম্যাচে ১০ সেকেন্ডের দাম ৪০ লাখ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫১ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৪৮ পিএম

ভারত-পাকিস্তান ম্যাচে ১০ সেকেন্ডের দাম ৪০ লাখ

ক্রিকেট বিশ্বের সবচেয়ে আরাধ্য লড়াইয়ের একটি ভারত-পাকিস্তান দ্বৈরথ। শুধু সমর্থনের দিক থেকেই নয়, বরং লাভ আর আয়ের দিক থেকেও এই ম্যাচের গুরুত্ব  অন্য রকম। তাই তো মহাদেশীয় কিংবা বৈশ্বিক টুর্নামেন্টের সূচি এমনভাবে করা হয়, যাতে অন্তত একবার হলেও মুখোমুখি হতে হয় এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে। ডিজিটাল প্ল্যাটফর্ম কিংবা টিভি সেটের সামনে এ ম্যাচ দেখে থাকেন পৃথিবীর একশ কোটির বেশি মানুষ। তাই বিজ্ঞাপনের দামও হয় আকাশচুম্বী।

২০১২ সালে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজে খেলেছিল ভারত-পাকিস্তান। রাজনৈতিক বৈরিতায় এরপর আর একে অপরের বিপক্ষে সিরিজ খেলেনি দুই দল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে তাই ভরসার নাম মহাদেশীয় আর বৈশ্বিক টুর্নামেন্ট। এবার সেই মহাদেশীয় টুর্নামেন্ট এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। 

এশিয়া কাপের মূল সম্প্রচার স্বত্ব পাওয়া স্টার গ্রুপের হিসাব বলছে, গ্রুপপর্বে ভারত-পাকিস্তানের ম্যাচটি টিভি সেটের সামনে কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে দেখবেন ১০০ কোটির বেশি দর্শক, যার উল্লেখযোগ্য-সংখ্যক আবার দেখবেন ডিজনি আর হটস্টারের অ্যাপে।

আরও পড়ুন: পাকিস্তানের উদ্দেশে শ্রীলঙ্কা ছেড়েছে বাংলাদেশ দল

হিসাব বলছে, এবারের এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচটি শুধু ডিজিটাল প্ল্যাটফর্মে দেখবেন ৩০ কোটির বেশি মানুষ, যা অতীতের সব রেকর্ড ভেঙে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচটির ওয়াচটাইম ছিল ৩০.৪ বিলিয়ন মিনিট। তবে প্রযুক্তি আরও সহজলভ্য হওয়ায় ধারণা করা হচ্ছে, এবার ভাঙবে সেই রেকর্ড।

ম্যাচের জনপ্রিয়তা কাজে লাগিয়ে অর্থের ঝুলি নিয়ে নামছেন বিজ্ঞাপনদাতারা। যে সুযোগটাই নিচ্ছে সম্প্রচার স্বত্ব পাওয়া প্রতিষ্ঠানগুলো। ওয়ানডেতে একটা ক্রিকেট ম্যাচে ১০ সেকেন্ড স্লট ধরে ৬ হাজার সেকেন্ড পর্যন্ত বিজ্ঞাপনের স্লট বিক্রি করা যায়। তবে ইতোমধ্যে এ ম্যাচে বিক্রি হয়ে গেছে সাড়ে সাত হাজার সেকেন্ড স্লট। অর্থাৎ পানি পানের বিরতি ছাড়াই ওভারভেদে প্রতি ১০ সেকেন্ডের স্লট বিক্রি হয়েছে ৩০ লাখ ভারতীয় রুপিতে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪০ লাখ। এবারের এশিয়া কাপ থেকে কমপক্ষে চারশ কোটি রুপি আয়ের লক্ষ্য স্টার গ্রুপের। যার বড় একটা অংশ আসবে ভারত-পাকিস্তান লড়াই থেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা