× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্ষসেরা হয়ে হালান্ড বললেন, ‘গর্বের মুহূর্ত’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫২ পিএম

বর্ষসেরা হয়ে হালান্ড বললেন, ‘গর্বের মুহূর্ত’

উয়েফার বর্ষসেরা পুরস্কার যে আর্লিং হালান্ড পেতে যাচ্ছেন তা অনুমিতই ছিল, যেন কেবল বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার। লিওনেল মেসি, কেভিন ডি ব্রুইনাকে পেছনে ফেলে দুদিনের ভেতর আরও একটি বর্ষসেরার পুরস্কার জিতেছেন নরওয়েজিয়ান সেনশেসন। নিজেকে এমন অবস্থায় দেখে গর্বিত বোধও করছেন তিনি।

২০২২-২৩ মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে হালান্ডের। ম্যানচেস্টার সিটির হয়ে অভিষেক মৌসুমেই ট্রেবল জিতে নিয়েছেন। পারফরম্যান্সের সুবাদেই হয়েছেন ইউরোপের বর্ষসেরা ফুটবলার। মোনাকোর গ্রিমালদি ফোরামে বৃহস্পতিবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্রয়ের পর উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দেওয়া হয়।

আরও পড়ুন: পাকিস্তানের উদ্দেশে শ্রীলঙ্কা ছেড়েছে বাংলাদেশ দল

ট্রফি হাতে নিয়ে ২৩ বর্ষী হালান্ড বলেছেন, ‘উয়েফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড় হতে পেরে সম্মানিত বোধ করছি। ইউরোপজুড়ে অসাধারণ প্রতিভার ছড়াছড়ি, তাঁদের যে কেউ এটা জিততে পারতেন। যাঁরা আমাকে ভোট দিয়েছেন, তাঁদের কাছে সত্যিই কৃতজ্ঞ।’

দুদিন আগে, বিশ্বের প্রাচীনতম পেশাদার ক্রীড়া ট্রেড ইউনিয়ন হিসেবে বিখ্যাত প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) সেরা খেলোয়াড় হয়েছেন হালান্ড। নরওয়েজিয়ান সেনসেশন ডি ব্রুইনে, মার্টিন ওডেগার্ড ও বুকায়ো সাকাকে পেছনে ফেলে হন বর্ষসেরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা