× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংগ্রহ বড় করতে না পারার আক্ষেপ সাকিবের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩৬ এএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৩১ পিএম

 সংগ্রহ বড় করতে না পারার আক্ষেপ সাকিবের

টি-টোয়েন্টিতেও যেখানে ২০০ রান এখন নিরাপদ নয়, সেখানে ১৫০ রান ওয়ানডেতে মোটেই কোনো ভালো স্কোর নয়। কিন্তু শ্রীলঙ্কার মাটিতে প্রথম ম্যাচে ১৬৪ রানের বেশি পুঁজি গড়তে পারেনি বাংলাদেশ। ফল যা হওয়ার তাই হয়েছে। ৫ উইকেটের বড় ব্যবধানের হারে এশিয়া কাপ শুরু করেছে দেশের ছেলেরা।

আরও পড়ুন - শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

বড় স্কোর গড়তে পারলে ফল অন্য কিছু হলেও হতে পারত। কিন্তু তা না হওয়ায় আক্ষেপের আগুনে পুড়ছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্যাপ্টেন তাই তো ম্যাচ শেষে বললেন, ‘এটা ৩০০ রান করার উইকেট নয়, তবে আমাদের ২২০–২৩০ রান করা উচিত ছিল।’

অধিনায়কোচিত পারফরম্যান্স উপহার দিতে পারেননি সাকিব। নিজের সেই ব্যর্থতার কথা স্বীকার করে নিলেন, ‘আমার নিজেরও আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল। কিন্তু আমি সেটা নিতে পারিনি। ব্যাটিংয়ে আমরা ভালো করতে পারিনি। সামনে এখন আমাদের জন্য বড় একটা ম্যাচ অপেক্ষা করছে।’ 

৪৩ রানে শ্রীলঙ্কার ৩ উইকেট পড়ে গিয়েছিল। আরও কিছু উইকেট ফেলা প্রয়োজন হয়ে পড়েছিল। কিন্তু সেটা করতে না পারার কষ্টটা ছুঁয়ে গেছে সাকিবকে, ‘আমাদের তখনই আরও কিছু উইকেট নেওয়া দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটা নিতে পারিনি। স্কোরবোর্ডেও যথেষ্ট রান ছিল না।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা