× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাভুমার নেতৃত্বে মুগ্ধ এনটিনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ২৩:৩৬ পিএম

বাভুমার নেতৃত্বে মুগ্ধ এনটিনি

টেম্বা বাভুমা হৃদয় কেড়েছেন মাখায়া এনটিনির। দক্ষিণ আফ্রিকার সাবেক এ খেলোয়াড় রীতিমতো মুগ্ধ বাভুমার নেতৃত্বগুণে। তাই তো বর্তমান ওয়ানডে অধিনায়কের নেতৃত্বের দক্ষতার ভূয়সী প্রশংসা করলেন এনটিনি। জানালেন, প্রোটিয়া দলনেতা হিসেবে বাভুমার কাজের যোগ্য বাহবা পান না বাভুমা।

আরও পড়ুন - ‘বাংলাদেশ যেন ৯০ দশকের ভারত দল’

বিশ্বকাপকে সামনে রেখে রেভস্পোর্টজের সঙ্গে কথা বলার সময় এনটিনি বলেন, বাভুমা গুরুত্বপূর্ণ একজন ম্যান ম্যানেজার। যে কি না কঠিন পরিস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে জানেন। এনটিনি স্বীকার করে নিয়েছেন, দক্ষিণ আফ্রিকার ম্যানেজমেন্টে সমস্যা ছিল। কিন্তু এখন পর্যন্ত তিনি দারুণ ব্যবস্থাপনায় দলকে এগিয়ে যাচ্ছেন।

বাভুমা জানেন কীভাবে একজন ক্রিকেটারের ভেতর থেকে সেরা কিছু বের করে আনতে হয়। এনটিনি এটা মানেন বেশ মনে-প্রাণে, ‘বাভুমা সেরা একজন অধিনায়ক। তার প্রাপ্য ক্রেডিট তাকে অবশ্য অনেকেই দেন না। খেলাটা সে ভালোভাবে পড়তে জানে। ব্যাটও চালায় দারুণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সে একজন ভালো ম্যান ম্যানেজার। আমরা জানি, দক্ষিণ আফ্রিকায় অতীতে ম্যান ম্যানেজমেন্টে সমস্যা ছিল। কিন্তু বাভুমার হাতে রয়েছে শক্তিশালী দল। নেতৃত্ব এমনই হওয়া উচিত যে, কাপ্তান সতীর্থদের কাছ থেকে সেরা পারফরম্যান্সের সঙ্গে তাদের সম্মানটাও পাবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা