এশিয়া কাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ১৮:৩৪ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ১৮:৫০ পিএম
এশিয়া কাপের প্রথম ম্যাচেই দুরন্ত ব্যাটিং করে যাচ্ছেন বাবর আজম। ব্যাটিং ঝলক দেখিয়ে নেপালের বিপক্ষে বাবর আদায় করলেন দাপুটে এক সেঞ্চুরি। ওয়ানডে ক্যারিয়ারের এটি তার ১৯তম সেঞ্চুরি। ১০৯ বলে ১০ বাউন্ডারিতে জাদুকরী তিন অঙ্কের দেখা পেলেন পাকিস্তান ক্যাপ্টেন।
আরও পড়ুন - নেপালের বিপক্ষে ব্যাটিংয়ে পাকিস্তান
নেপাল এশিয়া কাপের নবীন দল হলেও তারা বোলিং দাপটে শুরু থেকে চেপে ধরে পাকিস্তানকে। যে কারণে পাকিস্তান ধীরগতিতে রান তুলতে থাকে। শেষে বাবর আজমের (১১৬* ব্যাটিং) সেঞ্চুরি আর ইফতিখার আহমেদের (৬৩* ব্যাটিং) হাফ-সেঞ্চুরিতে ভালো সংগ্রহ করে যাচ্ছে তারা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৫৫ রান তুলেছে পাকিস্তান। বাবর ও ইফতিখার এখনো ব্যাটিং করে যাচ্ছেন। মোহাম্মদ রিজওয়ান ৬ রানের জন্য ফিফটি মিস করেন। দলীয় স্কোরে যোগ করেন তিনি ৪৪ রান।
তার আগে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ম্যাচের আগের দিন রাতেই একাদশ ঘোষণা করায় একাদশ নিয়ে কৌতূহল ছিল না খুব একটা। অন্যদিকে এ ম্যাচ দিয়েই এশিয়া কাপে অভিষেক হলো নেপালের।