প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ১৫:০৯ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ১৫:২৮ পিএম
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ম্যাচের আগের দিন রাতেই একাদশ ঘোষণা করায় একাদশ নিয়ে কৌতূহল নেই খুব একটা। অন্যদিকে এ ম্যাচ দিয়েই এশিয়া কাপে অভিষেক হতে যাচ্ছে নেপালের।
এর আগে, ২০১৮ সালে ওয়ানডে মর্যাদা পাওয়ার পর এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করতে এসিসি প্রিমিয়ার কাপে পরীক্ষা দিতে হয়েছে ইতঃপূর্বে আসরটিতে খেলা আরব আমিরাত ও হংকংয়ের মতো দলের বিপক্ষে। মনোবলটাও তাই এভারেস্টসম। নেই হারানোর ভয়, আছে সব জয় করার তীব্র মানসিকতা। লড়াকু সেই মানসিকতা নিয়েই আজ বেলা ৩টা ৩০ মিনিটে মুলতানে পোক্ত পাকিস্তানের বিপক্ষে আসরের প্রথম ম্যাচে মাঠে নামবে নবীন নেপাল।