প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ০০:১১ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ০০:১৬ এএম
ইউএস ওপেনের গত আসরে খেলেননি নোভাক জোকোভিচ। করোনা টিকা না নেওয়ায় আসর থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হন সার্বিয়ান এ তারকা।
আরও পড়ুন - কোহলির চেয়ে বেশি করে কেউ বিশ্বকাপ জিততে চায় না
দীর্ঘ দিন পর ফিরেই কোর্টের লড়াইয়ে আলো ছড়ালেন জোকোভিচ। দাপুটে জয়ে রাঙালেন নিজের প্রত্যাবর্তন।
৯৬ মিনিটের কোর্টের লড়াইয়ে জোকোভিচের কাছে বলতে গেলে পাত্তাই পাননি প্রতিপক্ষ আলেকজান্ডার মুলার। ২৩ গ্র্যান্ড জয়ী এ সুপারস্টার ফরাসি শত্রুকে উড়িয়ে দেন সরাসরি সেটে ৬-০, ৬-২ ও ৬-৩ গেমে।
দুরন্ত এ জয়ে এটিপি র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ফিরে পাচ্ছেন জোকোভিচ। আগামী সোমবার প্রকাশিতব্য নতুন র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান তারকার তকমা পুনরুদ্ধার করবেন দ্বিতীয় এ মেগাস্টার।
দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ লড়বেন স্পেনের বার্নাবে জাপাতা মিরালেস এর বিপক্ষে।