× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোহলির চেয়ে বেশি করে কেউ বিশ্বকাপ জিততে চায় না

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩ ২৩:৩৬ পিএম

কোহলির চেয়ে বেশি করে কেউ বিশ্বকাপ জিততে চায় না

তিন দিন পর পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে খেলতে নামবেন বিরাট কোহলি, কিন্তু তার ভাবনায় এখনও বিশ্বকাপ।

আরও পড়ুন : কিংবদন্তি ভিভ রিচার্ডসের বাজি আফ্রিদি

প্রায় এক দশক আইসিসির কোনো ট্রফি জিততে না পারা ভারতকে বৈশ্বিক শিরোপা জেতাতে মরিয়া হয়ে আছেন কোহলি। ভারতের সাবেক অধিনায়ক বলেছেন, তার চেয়ে বেশি করে কেউ বিশ্বকাপ জিততে চাচ্ছে না।

নিজেদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন এবং দশ বছর ধরে ট্রফি-খরার আশ্বাস দিয়ে কোহলি বলেছেন, ‘সমর্থকরা খুব করে চাইছে ভারত যেন বিশ্বকাপ জেতে। আমি হলফ করে বলতে পারি তারা আমার চেয়ে বেশি চাচ্ছে না। আমি জানি মানুষের চাওয়া এবং ইমোশন। কিন্তু জেনে রাখবেন খেলোয়াড়রাও সব সময় জিততে চায়।’

২৩ বছর বয়সে বিশ্বকাপ জেতা কোহলি এখনও মুখিয়ে নতুন চ্যালেঞ্জ নিতে, ‘সামনে যেকোনো চ্যালেঞ্জই আসুক, সেটা সামলানোর জন্য মুখিয়ে থাকি। উত্তেজিত হয়ে থাকি। ভয় বা লজ্জা পেয়ে পিছিয়ে যাই না। ১৫ বছর ক্রিকেট খেলার পরও কঠিন লড়াই থাকলেও উত্তেজিত হয়ে পড়ি। নতুন কিছু করার চেষ্টা করি, যেটা আমাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা