× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিংবদন্তি ভিভ রিচার্ডসের বাজি আফ্রিদি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩ ২১:৫৬ পিএম

কিংবদন্তি ভিভ রিচার্ডসের বাজি আফ্রিদি

আগামীকাল শুরু হচ্ছে এশিয়া কাপ। মহাদেশীয় এ আসর নিয়ে মহাব্যস্ত এ অঞ্চলের সবাই। তবে সামনে আছে বিশ্বকাপ। অক্টোবরে ভারতের মাটিতে গড়াতে যাচ্ছে বৈশ্বিক এ ক্রিকেট আসর। এশিয়া কাপের ডামাডোলের মধ্যে থেমে নেই ওয়ানডে বিশ্বকাপের আলোচনা। এশিয়ার বাইরে যারা আছেন, তারা চোখ রাখছেন ঠিকই এশিয়া কাপে।

আরও পড়ুন - এশিয়া কাপ শুরুর আগের দিন লঙ্কান দল, আছেন বিনুরা-প্রমোদ, দর্শক হাসারাঙ্গা

তবে তাদের মূল দৃষ্টি এখন বিশ্বকাপে। তাই তো ক্রিকেট মহাযজ্ঞ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন স্যার ভিভিয়ান রিচার্ডস। ওয়েস্ট ইন্ডিজের এ কিংবদন্তি বাজি ধরেছেন শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে। লিজেন্ড ভিভ রিচার্ডসের মতে, এবারের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি হবে পাকিস্তানের এ তারকা পেসার।

আফ্রিদির বোলিং তেজে মুগ্ধ ভিভ রিচার্ডস বলেন, ‘বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকার করবে শাহিন আফ্রিদি। কারণ পাকিস্তানে তাকে খুব কাছ থেকে দেখেছি। পিএসএলে কিছু সময় কাটিয়েছি। তার মধ্যে ব্যাপক উন্নতি দেখেছি। সে খুবই দৃঢ়প্রতিজ্ঞ ব্যক্তি। সে-ই আমার বাজি।’

ভিভ রিচার্ডস শাহিন আফ্রিদিকে নিয়ে বাজি ধরে মোটেই ভুল করেননি। তার বোলিং পারফরম্যান্সই দিচ্ছে সেই প্রমাণ। ২০১৮ সালে অভিষেকের পর ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত তার পকেটে জমা পড়েছে ৭৬ উইকেট। ২৭ টেস্টে শিকার করেছেন ১০৫ উইকেট। ৫২ টি-টোয়েন্টিতে পাকিস্তানের এ তারকা বোলার পেয়েছেন ৬৪ উইকেট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা