প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩ ২১:২৩ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৩ ২১:২৭ পিএম
শ্রীলঙ্কার এশিয়া কাপ দলে ডাক পেয়েছেন সিমার বিনুরা ফার্নান্ডো ও প্রমোদ মাদুশান। দলে আছেন লেগস্পিন-বোলিং অলরাউন্ডার দুশান হেমন্তও। তিনি জায়গা পেয়েছেন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার বদলি হিসেবে। তবে তার চেয়ে বড় কথা, এশিয়া কাপ শুরুর আগের দিন দল দিয়ে ক্রিকেট অনুরাগীদের অবাক করল ক্রিকেট শ্রীলঙ্কা (এসএলসি)।
আরও পড়ুন - নিয়ম ভেঙে শাস্তির মুখে মেসি
ফার্নান্ডো ও মাদুশান দলে অন্তভুর্ক্ত হয়েছেন ইনজুরির কারণে এশিয়া কাপ মিস করা দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা ও লাহিরু কুমারার বদলি হিসেবে। চামিরা ও মাদুশঙ্কা বিশ্বকাপের জন্য ফিট হতেও লড়াই করে যাবেন।
তবে সবাইকে চমকে দীর্ঘ দিন পর দলে ফিরেছেন কুশল পেরেরা। তিনি সবশেষ ওয়ানডে খেলেছেন দুই বছরেরও বেশি সময় আগে। যদিও তার এই বিরতির কারণ ইনজুরি। গত সপ্তাহেই কোভিচ-১৯ এ পজিটিভ হয়েছিলেন। তবে সুখবর হলো, তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে তবেই দলের সঙ্গে যোগ দেবেন পেরেরা।
শ্রীলঙ্কা দল: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চারিথ আশালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, দুনিথ ওয়েল্লালাগে, মহেশ থিকসানা, প্রমোদ মাদুশান, কাসুন রাজিথা, বিনুরা ফার্নান্ডো ও মাথিশা পাথিরানা।