× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যাক্সওয়েলকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ১৫:০২ পিএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৩ ১৬:২৪ পিএম

ম্যাক্সওয়েলকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে অস্ট্রেলিয়া দল। বুধবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ সামনে রেখে ডারবানে অনুশীলন করছিল অজিরা। সেই অনুশীলনে চোট পেয়েছেন তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। চোট গুরুতর না হলেও বিশ্বকাপ সামনে রেখে তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না অজিরা। ম্যাক্সওয়েলের জায়গায় দলে ডাকা হয়েছে ম্যাথু ওয়েডকে।

ম্যাক্সওয়েলের চোট নিয়ে অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমাইড বলেন, ‘আমরা একটি সতর্কতামূলক পন্থা অবলম্বন করছি। গ্লেন পরের সপ্তাহে বাড়ি ফিরবেন। বিশ্বকাপের আগে ভারতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য তাকে উপলব্ধ করার লক্ষ্যে আমরা গ্লেনের পুনরুদ্ধার পর্যবেক্ষণ করব।’

গত ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলে দল থেকে বাদ পড়েন ওয়েড। এরপর দলে সুযোগ না হওয়ায় অবসরের ইঙ্গিতও দিয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। তবে তাকে নিয়ে যে অজিদের পরিকল্পনা আছে সেটাও মনে করিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক জর্জ বেইলি।

ওয়েডকে নিয়ে বেইলি বলেন, ‘আমরা আশা করি ওয়েড বিশ্বকাপের পরে ভারতীয় সিরিজের জন্য এই টি-টোয়েন্টি দলে ফিরে আসবে। জোশকে সুযোগ দেওয়ার একটি দুর্দান্ত সুযোগ ছিল আমাদের, তিনি বেশ কয়েকটি ফর্ম্যাটে প্রচুর পরিমাণে সফর করেছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা