× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ মাতাতে কাশ্মির উইলো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ২২:৪৮ পিএম

বিশ্বকাপ মাতাতে কাশ্মির উইলো

দেড় মাসও বাকি নেই বিশ্বকাপ মাঠে গড়ানোর। আসর সামনে রেখে ব্যাটে শান দিচ্ছেন ক্রিকেটাররা। ব্যাটাররা খুঁজে ফিরছেন তাদের সেরা হাতিয়ারটি। যুৎসই উইলো বেছে নেওয়া চাই তাই। নয়তো প্রস্তুতি যতই থাকুক, বল বাউন্ডারি ছাড়া করতে বেগ পেতে হবে যথেষ্ট। 

আরও পড়ুন : মোহামেডানে খেলবেন না সাকিব

ব্যাটারদের এই সমস্যার সমাধান হতে পারে কাশ্মির উইলো। ২২ গজে প্রতিপক্ষের বোলারদের ওপর তাণ্ডব চালাতে যা রাখতে পারে বড় ভূমিকা। আসন্ন ভারত বিশ্বকাপে এই উইলো হাতেই দেখা যাবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের অন্তত ১৭ ক্রিকেটারকে।

২০২১ সালের ৭ জুলাই কাশ্মিরের ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান জিআর৮ স্পোর্টসকে অনুমোদন দিয়েছে আইসিসি। এই ব্যাট দিয়েই ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০৯ মিটার বিশাল ছক্কা হাঁকিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিকী। এরপর থেকেই এই ব্যাটের কদর বেড়েছে ক্রিকেটারদের কাছে।

ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির কর্ণধার ফওজল কবির ব্যাট নিয়ে বলেন, ‘আমরা আশাবাদী আমাদের ব্যাট নতুন রেকর্ড গড়বে। আমাদের আকাঙ্ক্ষা হলো খেলোয়াড়রা যাতে এই ব্যাট ব্যবহার করেন। কেননা, এই ব্যাট ব্যবহার করে প্রচুর রান, অসংখ্য ছক্কা ও চার হাঁকানো সম্ভব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা