প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ২২:২৮ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ২২:২৯ পিএম
ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ আসরে মোহামেডানের জার্সিতে খেলেছিলেন সাকিব আল হাসান। আগের আসরেও ছিলেন একই দলে। টানা দুই মৌসুম মোহামেডানে খেলা সাকিব এবার আর সাদা-কালো শিবিরে খেলবেন না।
আরও পড়ুন : চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন ইবাদত
বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডানের ক্রিকেট বিভাগের প্রধান এজিএম সাব্বির। তিনি এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এটা আনুষ্ঠানিক যে সাকিব এ বছর ডিপিএলে মোহামেডানের হয়ে খেলবেন না।’
সাকিব মোহামেডান ছেড়ে কোন দলে যোগ দেবেন সেটা অবশ্য নিশ্চিত নয়। জানা গেছে, আগামী ডিপিএলে শেখ জামালের হয়ে খেলবেন এই অলরাউন্ডার।
গত ডিপিএলে মোহামেডানের হয়ে মাত্র চার ম্যাচ খেলেন সাকিব। ব্যাট হাতে ১০৩.১৫ স্ট্রাইকরেটে করেন ৯৫ রান। বল হাতে চার ম্যাচে নেন ৪ উইকেট।