প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ২২:০৬ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ২২:০৭ পিএম
হাঁটুর ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছেন ইবাদত হোসেন। জানা গিয়েছিল, উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে পাঠানো হবে। আগামীকাল সকালে তার লন্ডনে যাওয়ার কথা রয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
আরও পড়ুন - ঢাকায় আফগান ফুটবল দল
বেশ কয়েক দিন ধরে ক্রিকেট পাড়ায় শোনা যাচ্ছিল উন্নত চিকিৎসার জন্য ইবাদতকে লন্ডনে পাঠানো হবে। বিশ্বকাপে যেন তাকে পাওয়া যায় সেজন্যই বিসিবির এত তাড়াহুড়ো। লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে দেখা করবেন ইবাদত। চিকিৎসা শেষে কবে ফিরবেন সেটা নিশ্চিত করেনি বিসিবির মেডিকেল বিভাগ।
এদিকে লিটন দাসের ব্যাপারে বিসিবির মেডিকেল বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘জ্বরে আক্রান্ত লিটনের ডেঙ্গু নেগেটিভ। অন্য কোনো সমস্যা নেই। লিটনের এশিয়া কাপ খেলা নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। দুয়েক দিনের মধ্যে সেরে যাবে। তখন লিটন শ্রীলঙ্কায় যেতে পারবে।’