× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় আফগান ফুটবল দল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ২১:৫২ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ২১:৫৩ পিএম

ঢাকায় আফগান ফুটবল দল

এশিয়া কাপ ক্রিকেটের ডামাডোল যখন থাকবে তুঙ্গে, বাংলাদেশ ফুটবলের ব্যস্ততা থাকবে ঠিক তখনই। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলবে একটি হোম সিরিজ। সে সিরিজ শুরু হতে আরও এক সপ্তাহের মতো বাকি। তার আগেই আফগান ফুটবল দল চলে এসেছে ঢাকায়। 

আরও পড়ুন : দানে দানে তিন দান লাইলসের

শনিবার রাতে বাংলাদেশে পা রেখেছে আফগান দল। আজ অবশ্য কোনো অনুশীলন সেশন হয়নি তাদের। আগামীকাল থেকে প্রস্তুতি শুরু করবে আফগানরা। 

বাংলাদেশ ফুটবল দল অবশ্য আগে থেকেই অনুশীলনে নেমে পড়েছে। প্রায় এক সপ্তাহের মতো অনুশীলন করে ফেলেছে। শুরুতে না থাকলেও বসুন্ধরা কিংস আর আবাহনীর ফুটবলাররা ইতোমধ্যেই যোগ দিয়েছেন দলে।

অধিনায়ক জামাল ভূঁইয়া অবশ্য দলে যোগ দেননি এখনও। আর্জেন্টাইন দল সোল দে মায়ো থেকে ফিরবেন সিরিজ শুরুর তিন দিন আগে, ৩০ আগস্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা