× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দানে দানে তিন দান লাইলসের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ২১:৩৩ পিএম

দানে দানে তিন দান লাইলসের

৪x১০০ মিটার রিলে শেষ করার পর সমর্থকদের তিন আঙুল দেখাচ্ছিলেন মার্কিন স্প্রিন্টার নোয়াহ লাইলস। স্প্রিন্টে সময়টাকে নিজের করে নেওয়া লাইলস যেন বলছিলেন, দানে দানে তিন দানের কথা। বলবেনইবা না কেন। বুদাপেস্টে শনিবার যে হ্যাটট্রিক সোনা জয়ের স্বাদ পেয়েছেন তিনি।

আরও পড়ুন - বিশ্বকাপের বর্ণিল উদ্বোধনী আহমেদাবাদে

২০০ মিটার স্প্রিন্ট জিততে এসে প্রথমেই জেতেন ১০০ মিটার স্প্রিন্ট। হন দ্রুততম মানব। এরপর নিজের ২০০ মিটার স্প্রিন্ট জয়ের এক দিন পরই ফের কোর্টে নেমে ৪x১০০ মিটার রিলের সোনাও নিজের করে নিয়েছেন এই ২৬ বছর বয়সি। তার মতো শেষবার হ্যাটট্রিক সোনা জয়ের কীর্তি বিশ্ব দেখেছিল ২০১৫ সালে। সেবার এই কীর্তি গড়েছিলেন জ্যামাইকান মহাতারকা উসাইন বোল্ট।

জ্যামাইকান মহাতারকাকে ছুঁয়ে তিন আঙুল দেখানো তাই তাকেই মানায়। এদিন রিলে শেষ করতে লাইলসের যুক্তরাষ্ট্র সময় নিয়েছে মাত্র ৩৭.৩৮ সেকেন্ড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ইতালি ও জ্যামাইকা সময় নিয়েছে যথাক্রমে ৩৭.৬২ ও ৩৭.৭৬ সেকেন্ড।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা