× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির আর্জেন্টিনায় ক্যাপ্টেন জামাল ভূঁইয়ার অভিষেক, ম্যাচ দেখবেন যেভাবে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ২০:২৮ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ২০:৪৬ পিএম

মেসির আর্জেন্টিনায় ক্যাপ্টেন জামাল ভূঁইয়ার অভিষেক, ম্যাচ দেখবেন যেভাবে

আর্জেন্টিনায় পাড়ি জমিয়েছেন জামাল ভূঁইয়া। লিওনেল মেসির দেশেই নিজের নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন বাংলাদেশের এ ক্যাপ্টেন। নাম লিখেছেন ক্লাব সোল ডি মায়োতে। আর্জেন্টাইন দলটির হয়ে অনুশীলন সেরেছেন জামাল।

আরও পড়ুন - পাকিস্তানে সাকিবদের নিরাপত্তা দেবে সেনাবাহিনী

অপেক্ষা ছিল কেবল অভিষেকের। অবশেষে ভক্ত-সমর্থকদের সেই অপেক্ষাও শেষ হয়েছে। আজ রবিবার আর্জেন্টিনার মাটিতে প্রথমবারের মতো খেলতে নেমেছেন এ ডিফেন্সিভ মিডফিল্ডার। বাফুফে থেকে ছাড়পত্র নিয়ে আর্জেন্টাইন দলের অধিনায়ক হয়ে খেলতে নেমেছেন জামাল।

কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার তৃতীয় স্তরের পেশাদার লিগ টর্নি ফেডারেল এ-তে ম্যাচ খেলছেন জামাল। মাঠের লড়াইয়ে জামালদের প্রতিপক্ষ ক্লাব অ্যাথলেটিকো জার্মিনাল। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় আজ রবিবার রাত ৮টায়।

বাংলাদেশি ফুটবল অনুরাগীদের জন্য ম্যাচটি লাইভ স্ট্রিমিং করছে ক্লাব সোল ডি মায়ো। তবে লিঙ্ক পেতে অপেক্ষা করতে হয়েছে আজ রবিবার পর্যন্ত। আজ ফেসবুক পেজে নিজের অভিষেক ম্যাচ উপভোগের সুযোগ করে দিতে অনুসারীদের লিঙ্ক দিয়েছেন জামাল নিজেই।

ম্যাচ দেখতে পারবেন এই লিঙ্কে - https://youtube.com/live/OvdYc1iQkaQ?feature=share

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা