প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ১৯:১৩ পিএম
এশিয়া কাপ সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। সেই দলে সুযোগ হয়নি যুজবেন্দ্র চাহালের। বিষয়টি নিয়ে নির্বাচকদের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন অনেকেই। সেই তালিকায় এবার যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার ও চাহালের আইপিএল সতীর্থ এবি ডি ভিলিয়ার্স।
গেল কয়েক বছরে সাদা বলের ক্রিকেটে ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিলেন লেগ স্পিনার চাহাল। তবে সম্প্রতি সময়টা ভালো কাটছিল না তার। সেই কারণেই দল থেকে তাকে বাদ দেওয়া। তবে এটিকে ভালো চোখে দেখছেন না অনেকে। তাদের মতে, বড় আসরে কাজে লাগত চাহালের অভিজ্ঞতা।
আরও পড়ুন:
চাহালকে এশিয়া কাপের দলে না দেখে হতাশ হয়েছেন ডি ভিলিয়ার্স। ইউটিউব চ্যানেলে এই প্রোটিয়া বলেন, ‘চাহালকে বাদ দেওয়া হয়েছে, নির্বাচকরা তাদের উদ্দেশ্য পরিষ্কার করে দিচ্ছেন যে তারা কাকে বেছে নেবেন। এটা আমার জন্য কিছুটা হতাশাজনক, চাহাল সবসময় খুব ভালো এবং আপনার দলে লেগ-স্পিনিংয়ের বিকল্প থাকাটা দারুণ। আমরা জানি সে কতটা দক্ষ।’
আসন্ন এশিয়া কাপে ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে। আগামী ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় হবে ম্যাচটি।