× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবাদতকে মিস করবে দল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ১৭:৫২ পিএম

ইবাদতকে মিস করবে দল

ইনজুরির কারণে শেষ মুহূর্তে এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন পেসার ইবাদত হোসেন। তার বাদ পড়াকে দুর্ভাগ্যজনক ভাবছেন অধিনায়ক সাকিব আল হাসান। তার মতে, তার না থাকাটা দলের জন্য কিছুটা পিছিয়ে পড়া। গতকাল সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘দুর্ভাগ্য যে ইবাদত আমাদের দলের অংশ হতে পারছে না। ও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অংশ ছিল। সে জায়গা থেকে কিছুটা পিছিয়ে পড়া।’

আরও পড়ুন - মেসি ভেবে জর্দিকে চুমু খেতে যাচ্ছিলেন রোকুজ্জো

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলে বেড়েছে পেসারদের আধিপত্য। দলের প্রয়োজনে যেকোনো কন্ডিশনে প্রতিপক্ষকে আটকে রাখার সক্ষমতা আছে পেসারদের। পেস ইউনিটে ইবাদতের ভূমিকাও আছে বেশ দারুণ। অধিনায়কের মতো কোচ চন্ডিকা হাথুরুসিংহেও মিস করবেন ইবাদতকে।

এই নিয়ে তার ভাষ্য, ‘আপনারা জানেন ইবাদত আমাদের বোলিং ইউনিটে দারুণ প্রভাব রাখে। সর্বশেষ কয়েক সিরিজে পাঁচ পেসারের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে বল করেছে সে। তার না থাকাটা আমাদের জন্য বড় ক্ষতি। তাকে রিপ্লেস করা আমাদের জন্য কঠিন। আশা করি সে দ্রুত ফিরে আসবে।’

এশিয়া কাপ দিয়ে প্রথমবারের মতো বৈশ্বিক কিংবা মহাদেশীয় কোনো টুর্নামেন্টে খেলার সুযোগ হতো ইবাদতের। তবে আফগানিস্তান সিরিজে পাওয়া পায়ের ইনজুরির কারণে এশিয়া কাপে খেলা হবে না তার। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের আগে ইনজুরি থেকে ফিরবেন এই ডানহাতি পেসার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা