× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিটনকে নিয়ে দুর্ভাবনা নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ২৩:৫৭ পিএম

লিটনকে নিয়ে দুর্ভাবনা নেই

শেষ কিছুদিন ধরেই বড় রান নেই লিটন দাসের ব্যাটে। চলতি বছরের শুরু থেকে ওয়ানডেতে একেবারে বিবর্ণ না হলেও লিটন তিন অঙ্কের দেখা পাননি একবারও। সম্প্রতি পারফরম্যান্সের গ্রাফটা শঙ্কা জাগাচ্ছে আরও। তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহে বিষয়টাকে দেখছেন ভিন্ন দৃষ্টিতে। লিটনকে নিয়ে কোনো দুর্ভাবনায় নেই তিনি। 

আরও পড়ুন : সৌদিতে আনন্দে ‘আত্মহারা’ হ্যাটট্রিকম্যান রোনালদো

শ্রীলঙ্কায় গল টাইটান্সের হয়ে তিন ম্যাচে লিটন করেছেন ৩৪ রান। তার আগে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে সারে জাগুয়ার্সের হয়ে ৮ ম্যাচ খেলে তিনি করেছেন ১৫২ রান। দুটো লিগে বড় রান না পাওয়ার কারণ হিসেবে হাথুরু পিচেরও হাত দেখছেন খানিকটা। সে ভাবনায় তার পরিসংখ্যান ভালোই। কোচের কথা, ‘লিটনের ফর্ম নিয়ে দুর্ভাবনা নেই। সে যেখানে খেলেছে ওই টুর্নামেন্টগুলোতে যদি দেখেন, পিচগুলো হাই স্কোরিং নয়; বিশেষ করে কানাডাতে, শ্রীলঙ্কাতেও কিছুটা। তো সে যেমন রানই করেছে, ইমপ্যাক্ট রান ছিল।’

তবে এশিয়া কাপ আর বিশ্বকাপে তার কাছে দলের চাওয়াটা অনেক, আর লিটন সেটা পূরণ করতে পারবে বলে বিশ্বাস হাথুরুসিংহের। তার ভাষ্য, ‘আমরা এখানে তার কাছ থেকে ভিন্ন ধরনের খেলা আশা করছি। এশিয়া কাপে, বিশ্বকাপে বড় ভূমিকা পালন করতে হবে তাকে। আশা করছি সে সেটা করতে পারবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা