× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদিতে আনন্দে ‘আত্মহারা’ হ্যাটট্রিকম্যান রোনালদো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ২৩:৩৬ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ১১:৩১ এএম

 সৌদিতে আনন্দে ‘আত্মহারা’ হ্যাটট্রিকম্যান রোনালদো

প্রিন্স আব্দুল্লাহ বিন জালাউই স্টেডিয়ামে শুরুটাই হয়েছে দাপুটে। সৌদি প্রো লিগে আগের দুই ম্যাচে হারা আল নাসর সব শঙ্কা মিটিয়ে দিয়েছে। আল ফাতেহকে গোলবন্যায় ভাসিয়ে দেওয়ার দিনে জোড়া গোল পেয়েছেন সাদিও মানে। হ্যাটট্রিকে জয়ে ফেরা রাঙিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দাপুটে জয়ে উচ্ছ্বাসও ছড়িয়েছে রোনালদোর কণ্ঠে। পর্তুগিজ মহাতারকা বলেছেন, আনন্দে তিনি আত্মহারা।

আরও পড়ুন : ম্যানইউ'র রোমাঞ্চকর জয়, আর্সেনালের হোঁচট

শুক্রবার আল ফাতেহকে ৫-০ গোলে হারিয়েছেন রোনালদোরা। এর আগে প্রথম দুই ম্যাচেই হেরে গিয়েছিল আল নাসর। সে দুই ম্যাচে অবশ্য কোনো গোল পাননি রোনালদো। শনিবার হ্যাটট্রিক গড়ার পাশাপাশি করেছেন গোলে সহায়তাও। ম্যাচের প্রথম থেকেই বল দখলে রেখেছিল আল নাসর।

একের পর এক আক্রমণে রোনালদোর অ্যাসিস্টে খেলার ২৭ মিনিটে গোল পেয়ে যান মানে। এরপর খেলার ৩৮ মিনিটে হেডে জালে বল পাঠান রোনালদো। বিরতির পর ৫৫ মিনিটে রোনালদোকে দ্বিতীয় গোলটি বানিয়ে দেন আবদুলরহমান ঘারিব। ৮১ মিনিটে রোনালদোকে অ্যাসিস্ট করা ঘারিব সহায়ক হয়ে ওঠেন মানের জন্য।

তার বাড়ানো ক্রস হেডে ডান কোণ দিয়ে জালে পাঠান মানে। যোগ করা সময়ের শেষদিকে নওয়াফ বুশালের বাড়ানো বল পা ছুঁয়ে দেন পর্তুগিজ তারকা। তাতেই পেয়ে যান ক্যারিয়ারের ৬৩তম হ্যাটট্রিক। বয়স ৩০ ছাড়ানোর পর এটি রোনালদোর ৩৩তম হ্যাটট্রিক। উচ্ছ্বাসটাও তাই বাড়াবাড়ি হওয়া স্বাভাবিক।

ম্যাচ শেষে সৌদি স্পোর্টস কোম্পানি চ্যানেলকে রোনালদো বলেন, ‘সৌদি আরবে আনন্দের সীমা খুঁজে পাচ্ছি না।’ স্বদেশি ওতাভিও ও ম্যানচেস্টার সিটি থেকে যোগ দেওয়া এমেরিক লাপোর্তের অভিষেকের দিনে আবারও সৌদিতে আসার মুগ্ধতার কথা বলেছেন পর্তুগিজ মহাতারকা, ‘সৌদি লিগ বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ লিগ হবে বলে বিশ্বাস। গত বছরই আমি তা বলেছিলাম। বিশ্বের অনেক প্রতিভাবান ফুটবলার এখানে খেলতে আসছে। সৌদি আরবের আতিথেয়তায় আমি মুগ্ধ। তাতে সৌদি ফুটবলে নিজের সেরাটা দেওয়ার অনুপ্রেরণা পাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা