× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যানইউ'র রোমাঞ্চকর জয়, আর্সেনালের হোঁচট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ২৩:১৫ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৩ ২৩:২১ পিএম

ম্যানইউ'র রোমাঞ্চকর জয়, আর্সেনালের হোঁচট

দ্বিতীয় মিনিটে প্রথম আর চতুর্থ মিনিটে দ্বিতীয় গোল হজম করে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে শুরুর চার মিনিটের মধ্যে রেড ডেভিলদের ২-০ গোলে পিছিয়ে পড়ার ঘটনা এবারই প্রথম।

আরও পড়ুন : গোলরক্ষক আসিফকে ১৩ লাখ টাকায় দলে ভিড়িয়েছে কিংস

তবে কোনও বিপদ ঘটেনি। ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানইউ। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ঘুরে দাঁড়িয়ে দশ জনের নটিংহ্যাম ফোরেস্টকে ৩-২ গোলে হারিয়েছে কোচ এরিক টেন হাগের শিষ্যরা।

ম্যানইউ'র হয়ে গোল করেন ক্রিস্টিয়ান এরিকসেন, ক্যাসেমিরো ও ব্রুনো ফার্নান্দেস।

তবে অন্য ম্যাচে হোঁচট খেয়েছে আর্সেনাল। গতবারের লিগ রানারআপ গানারদের ২-২ গোলে রুখে দিয়েছে ফুলহাম। আর টটেনহ্যাম হটস্পার ২-০ গোলে ধরাশায়ী করেছে প্রতিপক্ষ বোর্নমাউথকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা