প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ২২:০৯ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩ ২২:১৯ পিএম
২০০৮ সালে মুম্বাইয়ে ভয়ানক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্কে ফাটল ধরে, যা জোড়া লাগেনি আজ পর্যন্ত। তবে চিরবৈরী প্রতিবেশী দুই দেশের শীতল সম্পর্কটা অবশেষে ঠিকঠাক হওয়ার আভাসই পাওয়া যাচ্ছে!
আরও পড়ুন - হকিতে বাংলাদেশের মেয়েদের টানা দুই জয়
পিসিবির আমন্ত্রণে লাহোর যাবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান রজার বিনি ও সহ-সভাপতি রাজীব শুক্লা। তবে দাওয়াত পেয়েও যাচ্ছেন না এসিসিপ্রধান জয় শাহ।
আগামী ৪ থেকে ৭ সেপ্টেম্বর চার দিনের সফরে লাহোরে এশিয়া কাপের দুটি ম্যাচ দেখবেন তারা। অংশ নেবেন পিসিবির ডিনার পার্টিতে।
৫ সেপ্টেম্বর বিনি-শুক্লা উপভোগ করবেন আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ। ৬ সেপ্টেম্বর তারা মাঠে থাকবেন সুপার ফোরের প্রথম ম্যাচে। যে ম্যাচে পাকিস্তানের সঙ্গে লড়াই হতে পারে বাংলাদেশ বা আফগানিস্তানের।